বৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

খাজানগর থেকে নিখোঁজ গৃহবধূ ১১ দিন পর ফিরলো বাবার বাসায়

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৮, ২০২৫ ৩:০৫ অপরাহ্ণ


কুষ্টিয়া রিপোর্টঃ- ২৮ আগষ্ট ২০২৫।। কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের খাজানগর এলাকা থেকে ৭ বছরের সন্তান রেখে নিখোঁজ হওয়া সে গৃহবধূর ১১ দিন পর খোঁজ মিলেছে। দীর্ঘ ১১ দিন নিখোঁজ থাকার পর অবশেষে বাবার বাড়িতে ফিরে এসেছে এবং বাবার বাড়িতে অবস্থান করছেন।

পরিবার সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট সকালে ওই গৃহবধূ তার স্বামীর বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। এরই মাঝে তার আত্নীয় স্বজনসহ সম্ভব্য সকল স্থানে খুজেও তার কোন সন্ধান মেলেনি এবং নিখোঁজ এর পর থেকে তার মোবাইল ফোন বন্ধ ছিল।
অনেক খোঁজাখুঁজির পরও কোনো সন্ধান না মেলায় স্বজনরা উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছিলেন। অবশেষে নিখোঁজের ১১ দিন পর তিনি নিজে বাবার বাড়িতে ফিরে এসেছে।

এই সময়ের মধ্যে ওই গৃহবধূ কোথায় ছিলেন এলাকাবাসী এমন প্রশ্নের মুখে তার পরিবার থেকে বলা হচ্ছে ঢাকায় তার এক চাচাতো ভাইয়ের বাসায়, কখনো বা বলা হচ্ছে তাদের এক দূরসম্পর্কের আত্মীয়ের বাসায়। ওই গৃহবধূ এত দিন কোথায় ছিলেন সেটা এখনো নিশ্চিত করে না বলায় এ নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে । তবে মেয়ে নিরাপদে ফিরে আসায় স্বস্তি প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

শ্যামনগরে মৎস্যচাষীদের দক্ষতা বৃদ্ধিতে ডুমুরিয়া অভিজ্ঞতা বিনিময় সফর

নির্ধারিত সময়ের আগেই সংবিধান সংশোধন করে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে’

কুমারখালীতে জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস পালিত

‎মোংলা বন্দরে আমদানিকারকের মামলায় ‘বিদেশি জাহাজ’ আটক

ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় জামায়াতে ইসলামী সরাসরি জড়িত বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদল নেতা আমান

‎সুন্দরবনের কটকা সমুদ্রসৈকত হুমকির মুখে

ইসলামী বিশ্ববিদ্যালয়ে হিন্দি গান পরিবেশনায় শিক্ষকের নিন্দা

নারায়ণগঞ্জ জেলা পুলিশ কর্তৃক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার ৫ জন আসামি গ্রেফতার।

ঢাকায় বিসিএস পরীক্ষা, ইবি শিক্ষার্থীদের জন্য পরিবহন সুবিধা চায় ছাত্রশিবির

ছিনতাইকারীর হামলায় গোবিপ্রবি শিক্ষার্থী গুরুতর আহত