বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

চুয়াডাঙ্গা থেকে ঢাকায় যাচ্ছেন ১০ হাজার বিএনপি নেতাকর্মী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৪, ২০২৫ ৬:১১ পূর্বাহ্ণ

ওমর ফারুক, জীবননগর, চুয়াডাঙ্গা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বহুল প্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। জেলার চারটি উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

দলীয় সূত্রে জানা গেছে, পরিবহন সংকট থাকা সত্ত্বেও চুয়াডাঙ্গা জেলা থেকে কমপক্ষে ৮ থেকে ১০ হাজার নেতাকর্মীর ঢাকায় উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

ইতোমধ্যে অনেক নেতাকর্মী ব্যক্তিগত উদ্যোগে ট্রেন, বাস ও অন্যান্য যানবাহনে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। কেউ কেউ আগেভাগেই ঢাকায় পৌঁছে আত্মীয়স্বজনের বাড়ি কিংবা বিভিন্ন হোটেলে অবস্থান করছেন।

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ মিল্টন বলেন,
“চুয়াডাঙ্গা জেলা থেকে কমপক্ষে ৮ থেকে ১০ হাজার নেতাকর্মী ঢাকায় উপস্থিত থাকবেন বলে আমরা আশাবাদী। চুয়াডাঙ্গা-২ আসন থেকে আনুষ্ঠানিকভাবে পাঁচটি বাস ও ২৫ থেকে ৩০টি মাইক্রোবাস প্রস্তুত রাখা হয়েছে। পরিবহন সংকট থাকলেও নেতাকর্মীদের উদ্দীপনায় কোনো ভাটা পড়েনি।”

চুয়াডাঙ্গা জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম জানান,
“চুয়াডাঙ্গা-১ আসন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে ১৫টি বাস এবং ২০ থেকে ৩০টি মাইক্রোবাস ভাড়া করা হয়েছে।২৪ ডিসেম্বর এসব যানবাহন ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। এর বাইরে অধিকাংশ নেতাকর্মী নিজ উদ্যোগেই যাত্রা করছেন।”

জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা জানান, বিএনপির পাশাপাশি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাই ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতৃত্বের দেশে ফেরা উপলক্ষে তৃণমূল পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজার বলেন,
“যুবদলের নেতাকর্মীরা দলে দলে ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আমরা শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চাই।”

চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা বলেন,
“তারেক রহমান ছাত্রসমাজের কাছে অনুপ্রেরণার নাম। তার দেশে ফেরা উপলক্ষে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে আলাদা উদ্দীপনা কাজ করছে। জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন। অনেকেই ইতোমধ্যে ঢাকায় পৌঁছে গেছেন।”

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে চুয়াডাঙ্গা জেলাজুড়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসব ও ঐতিহাসিক মুহূর্তের অপেক্ষা স্পষ্ট হয়ে উঠেছে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

আধিপত্যবাদ বিরোধী মঞ্চের উদ্যোগে কুমারখালীতে বিশাল মানববন্ধন

প্রশাসনের পক্ষ থেকে দ্বীপ ইউনিয়ন গাবুরার নির্বাচনী কেন্দ্রসমুহ পরিদর্শন

রাশিয়ায় ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে সীরাত মাহফিল অনুষ্ঠিত

গোবিপ্রবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, রেফারির উপর হামলা

ভূঞাপুর ৫০ শয্যা হাসপাতালে ডেন্টাল যন্ত্রাংশ অকেজো: চিকিৎসা বঞ্চিত লক্ষাধিক মানুষ

মহিপুরে ড্যাফোডিল আইডিয়াল স্কুলের শিক্ষার্থীদের বাসি ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশন: অসুস্থ একাধিক শিক্ষার্থী

সরকার গঠনে এগিয়ে কোন দল, জরিপে যা জানা গেল

ইবি শিক্ষার্থীদের কুষ্টিয়া-খুলনা মহাসড়ক ব্লকেড কর্মসূচি

সিলেট মহানগরীর উদ্যােগে এফডিইবি এর গৌরবোজ্জল ২৮ তম প্রতিষ্ঠা বার্ষীকি পালিত