বৃহস্পতিবার , ২৫ ডিসেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

যশোর-১ (শার্শা) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন নুরুজ্জামান লিটন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৫, ২০২৫ ৯:৫৪ পূর্বাহ্ণ

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :-সব জল্পনা-কল্পনা ও দীর্ঘ নাটকীয়তার অবসান ঘটিয়ে যশোর-১ (শার্শা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন।
বুধবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির ও মনোনীত প্রার্থী নুরুজ্জামান লিটন নিজ নিজভাবে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
এর আগে দলীয়ভাবে প্রাথমিকভাবে সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তিকে মনোনয়ন দেওয়া হয়েছিল। ওই সময় তিনি শার্শা উপজেলার বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে উঠান বৈঠক করেন এবং ব্যাপক প্রচার-প্রচারণা চালান। পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে যায় পুরো শার্শা উপজেলা। তবে শেষ পর্যন্ত দলীয় সিদ্ধান্তে পরিবর্তন এনে নুরুজ্জামান লিটনের নাম ঘোষণা করা হয়।
দলীয় সূত্র জানায়, সাংগঠনিক কর্মকাণ্ড, তৃণমূলের সমর্থন এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার বিষয়টি বিবেচনায় নিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব এই সিদ্ধান্ত নিয়েছে।
মনোনয়ন নিশ্চিত হওয়ার পর প্রতিক্রিয়ায় নুরুজ্জামান লিটন বলেন, “দল আমার ওপর যে আস্থা রেখেছে, তা ধরে রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। শার্শার মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করে যেতে চাই।”
এদিকে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মধ্যে এ ঘোষণাকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। অনেকেই এটিকে শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুসংহত করবে বলে মনে করছেন।#
প্রেরক:-
মোঃ মনির হোসেন,
বেনাপোল যশোর,
তারিখ:-২৫/১২/২৫
মোবা:-০১৮৩৫০১৯৪৩১

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

সিরিয়ার আকাশপথে বিমান চলাচলে ৩৭% বৃদ্ধি

আলমডাঙ্গা থানাধীন আসমানখালী পুলিশ ক্যাম্প বার্ষিক পরিদর্শন করেন পুলিশ সুপার

বেনাপোল স্থলবন্দর দিয়ে তিনদিনে সাড়ে ৪ হাজার পাসপোর্টধারীর যাতায়াত

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা

বিএনপি ছাড়লেন শাহ্ নূরুল কবীর শাহিন, নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা

ঢাকায় যাওয়ার পথে ভাঙ্গায় কৃষকদল নেতার মৃত্যু

ডুয়েটে শাটডাউন কর্মসূচির মধ্যেই শিক্ষার্থী শূন্য ক্যাম্পাসে নতুন ভিসির প্রবেশ

আমীরে জামায়াতের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

১২১ বারের মতো পেছালো সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন

প্রধান বিচারপ্রতি হলেন জুবায়ের রহমান চৌধুরী।