শুক্রবার , ২৬ ডিসেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

হিফজুল কোরআন প্রতিযোগিতায় দেওয়ানবাড়ী মাদ্রাসার গৌরবোজ্জ্বল সাফল্য

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৬, ২০২৫ ১:০৮ অপরাহ্ণ

সৈয়দ সরোয়ার সাদী, ভূঞাপুর:
আদ্ দাওয়াহ্ ইসলামিক সোসাইটি গোহালিয়াবাড়ি, কালিহাতী, টাঙ্গাইল এর উউদ্যোগে হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এতে গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে ভূঞাপুরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী দেওয়ানবাড়ী বাহাতুন্নিছা বাইতুল উলুম মাদ্রাসা।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ৩০ পারা গ্রুপে প্রথম ও দ্বিতীয় স্থান এবং ১৫ পারা গ্রুপে দ্বিতীয় স্থান অধিকার করে মাদ্রাসাটির শিক্ষার্থীরা। সর্বমোট ছয়টি পুরস্কারের মধ্যে তিনটিই অর্জন করে মাদ্রাসার শিক্ষার্থীরা, যা এলাকাবাসীর জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে। এ সাফল্যে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মহলে আনন্দের জোয়ার বইছে।

আয়োজক প্রতিষ্ঠান আদ্ দাওয়াহ্ ইসলামিক সোসাইটি সূত্রে জানা যায়, প্রতিযোগিতায় পুরস্কার নির্ধারণ করা হয়—
৩০ পারা গ্রুপে প্রথম পুরস্কার ১০,০০০ টাকা, দ্বিতীয় পুরস্কার ৮,০০০ টাকা ও তৃতীয় পুরস্কার ৫,০০০ টাকা।
১৫ পারা গ্রুপে প্রথম পুরস্কার ৭,০০০ টাকা, দ্বিতীয় পুরস্কার ৫,০০০ টাকা ও তৃতীয় পুরস্কার ৩,০০০ টাকা।
এ প্রতিযোগিতায় ৩০ পারা গ্রুপে প্রথম পুরস্কার অর্জন করেন হাফেজ ইমাম হাসান আবিদ (১০,০০০ টাকা) এবং একই গ্রুপে দ্বিতীয় পুরস্কার অর্জন করেন হাফেজ মাহিদুল ইসলাম (৮,০০০ টাকা)। এছাড়া ১৫ পারা গ্রুপে দ্বিতীয় পুরস্কার অর্জন করেন হাফেজ সামিউল বারী (৫,০০০ টাকা)।

মাদ্রাসা কর্তৃপক্ষ এ সাফল্যে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

বিএনপি নেতা সালাহউদ্দিনের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে পেকুয়ায় ছাত্রদলের পক্ষ থেকে খতমে কোরআন ও দোয়া মাহফিল…

সুদানে ড্রোন হামলায় নিহত ১০

চুয়াডাঙ্গায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম সঠিক ও নির্ভুলভাবে করার জন্য রিক্রুটমেন্ট ডিউটিতে নিয়োজিত অফিসার ফোর্সদের ব্রিফিং অনুষ্ঠিত

বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জুন-২০২৫ এর মাঠ পর্যায়ের (১ম দিনের) কার্যক্রম সম্পন্ন

ইকসুর রোডম্যাপ প্রকাশসহ ১৫ দফা দাবি ইবি সংস্কার আন্দোলনের

ডিএমপির ব্রিফ- ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি হত্যাকাণ্ড: মূল অভিযুক্ত ফয়সাল ভারতে পালিয়েছে, ১১ জন গ্রেপ্তার

জাবেরের ওপর হামলা: ইবিতে বিক্ষোভ

আইইউ সাইক্লিস্টস-এর কার্যনির্বাহী কমিটি গঠন / দায়িত্বে রেজা-সাকীফ

জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে—মাওলানা আবদুল হালিম

বেশিরভাগ মানুষ আগে স্থানীয় নির্বাচন চেয়েছে: বদিউল আলম মজুমদার