রবিবার , ২৮ ডিসেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

রাজশাহী পুঠিয়া উপজেলায় ফসলি জমির মাটি কাটায় এক্সেভেটর অকেজো করা হয়

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৮, ২০২৫ ৫:০২ পূর্বাহ্ণ

মোঃ নাসিরউদ্দিন ক্রাইম রিপোর্টার

রাজশাহীর পুঠিয়া উপজেলায় অবৈধভাবে ফসলি জমির উপরিভাগের উর্বরা মাটি (টপসয়েল) কেটে বিক্রি করায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালতে অবৈধ মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এক্সেভেটর (ভেকু) মেশিন জব্দ করে অকেজো করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমানের নির্দেশনায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাসের নেতৃত্বে শনিবার পুঠিয়া উপজেলার ধোকড়াকুল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার কাজে একটি এক্সেভেটর ব্যবহার করা হচ্ছিল
এদিকে অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সঙ্গে জড়িত ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরিবহনের সুযোগ না থাকায় জব্দকৃত এক্সেভেটরটি ঘটনাস্থলেই অকেজো করে দেওয়া হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস বলেন, ফসলি জমির উপরিভাগের উর্বরা মাটি (টপসয়েল) কাটা সম্পূর্ণ অবৈধ এবং পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও অবৈধ মাটি কাটার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি রক্ষা এবং পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
এদিকে একাধিকবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে কৃষি জমি রক্ষা করায় সাধারণ মানুষ অভিযানের ভুয়সী প্রশংসা করেছেন।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

কুষ্টিয়ায় ৬ হত্যা: মাহবুবউল আলম হানিফসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

ট্যাগ দেওয়া রাজনীতি ভূমিধ্বস পরাজয় হয়েছে

‘জামায়াতে ইসলামী সিলেকশন নয়, ইলেকশন চায়’

বাংলা বাজারে সৃজনী প্রকাশনীর নতুন বইয়ের সমাহার: ‘রক্তাক্ত জুলাই ২০২৪’ সহ গল্প, উপন্যাস, প্রবন্ধ ও শিশুতোষ গ্রন্থে বৈচিত্র্যময় আয়োজন

দাঁড়িপাল্লার গণ-জোয়ারে ভেসে যাবে সব অন্যায় অবিচার – রুকন সন্মেলনে আবুল হাসেম

ড. ইউনূসের মাঝে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই

নির্ধারিত সময়ের আগেই সংবিধান সংশোধন করে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে’

শ্যামনগরে অজ্ঞাত ব্যক্তির দাফন সম্পন্ন করল সিডিও

শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ: ৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট

থালাপাতি বিজয়ের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।