বুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

শ্যামনগরে অজ্ঞাত ব্যক্তির দাফন সম্পন্ন করল সিডিও

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ৩১, ২০২৫ ১২:৫০ অপরাহ্ণ

রনজিৎ বর্মন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত অজ্ঞাত ব্যক্তির লাশ দাফন সম্পন্ন করল সিডিও ইয়ুথ টিমের সদস্যবৃন্দ।

শ্যামনগর সিডিওর পরিচালক গাজী আল ইমরান জানান, গত তিন দিন আগে কে বা কাহারা এক অসুস্থ ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে চলে যায়। অসুস্থ ব্যক্তিটির বয়স অনুমান ৫০ বৎসর। মঙ্গলবার বিকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত পরিচয়হীন ব্যক্তিটি মারা গেলে তার লাশ দাফনের জন্য পরিবারের বা কোন ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করেও সন্ধান পাওয়া যায়নি। অবশেষে শ্যামনগর সিডিও ইয়ুথ টিমের সদস্যবৃন্দ বুধবার(৩১ ডিসেম্বর) সকালে উপজেলা সদরের চন্ডিপুর হাম্মাদিয়া মাদ্রাসার মোহতামিম মাওছুফ সিদ্দিকী জামেআ হাম্মাদিয়ার সহায়তায় লাশটির দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়।

জানা যায় অজ্ঞাত ব্যক্তিটির পরিচয় খুঁজে পেতে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান পিআইবির মাধ্যমে ফিঙ্গার প্রিন্ট নিলেও আইডিকার্ড বা তার পরিচয় খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তরিকুল ইসলামের পরামর্শক্রমে সিডিও ইয়ুথ টিমের সদস্যদের সর্বাত্মক সহযোগিতায় লাশটির দাফন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
সিডিওর প্রতিষ্ঠাতা পরিচালক গাজী আল ইমরান বলেন আজ পর্যন্ত করোনা কালীন ১১জন এবং মানসিক ভারসাম্যহীন/অজ্ঞাত ৬জন ব্যক্তিকে সিডিও ইয়ুথ টিমের মাধ্যমে দাফন ও সৎকার করা হয়েছে।

ছবি- শ্যামনগরে অজ্ঞাত ব্যক্তির লাশ দাফনে সিডিওর সদস্যবৃন্দ।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

নবীনবরণ ও বিদায় সংবর্ধনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে

সেবায় ব্রতে চাকরি-এই শ্লোগানে লালমনিরহাট জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি), জুন ২০২৫ খ্রি. পদে নিয়োগ কার্যক্রমের তৃতীয় দিন।

শার্শা সাতমাইল-গোগা সড়ক : কাজ বন্ধের ২৪ ঘণ্টার মধ্যে ফের ঢালাই

আমীরে জামায়াতের সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিউইয়র্কে হামলা, আ.লীগের বিচারসহ তিন দাবি এনসিপির

শ্যামনগরে সরস্বতি প্রতিমা তৈরী শিল্পিরা শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন

গাজায় মানবিক সহায়তা প্রদানের অনুমতি দেওয়ার আহ্বান জানাচ্ছি: তারেক রহমান

দানাজপুর সীমান্তে বিজিবির মাদকবিরোধী অভিযান, উদ্ধার ১৯৮ পিস ভারতীয় ট্যাপেন্টাডল

কার্বন নিঃসরণ কমাতে চীনের যুগান্তকারী অঙ্গীকার

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মনোনীত সংসদ সদস্য প্রার্থী মনোনয়ন সংগ্রহ