সোমবার , ২৯ ডিসেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

যশোর–১ (শার্শা) আসনে বিএনপির মনোনয়নপত্র জমা দিলেন– লিটন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৯, ২০২৫ ১১:৪৮ পূর্বাহ্ণ

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর –১শার্শা আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো,নুরুজ্জামান লিটন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার দুপুরে যশোর শার্শা উপজেলা নির্বাহী অফিসার ফজলে ওয়াহিদ ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সৌমেন বিশ্বাস ছন্দ কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লিটন বলেন, বিএনপি সবসময় নির্বাচনী আচরণবিধি ও আইন মেনে চলায় বিশ্বাসী এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। তিনি দাবি করেন, এ দাবিতে গত ১৮ বছর ধরে আন্দোলন-সংগ্রামে বিএনপির চার হাজারের বেশি নেতাকর্মী শহীদ হয়েছেন এবং প্রায় ১ হাজার ৭০০ জন গুমের শিকার হয়েছেন। আমার বিরুদ্ধে ২৭ টি মামলা হয়েছে।

তিনি আরও বলেন, দল শতভাগ আইন মেনে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করবে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনের মাধ্যমে বিএনপি আরও সুসংগঠিত ও শক্তিশালী হয়েছে এবং দেশের জনগণ তাকে ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়।

এসময় আরও উপস্থিত ছিলেন— শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনি, সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান, এছাড়া বেনাপোল পৌর যুবদলের আহবায়ক মফিজুর রহমান বাবু, ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান আরিফসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।#

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

আজ সন্ধ্যা ৭ টায় প্রকাশ হবে জাকসুর ফলাফল

‎টানা দ্বিতীয় মাসেও সর্বোচ্চ উৎপাদন রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে

জামাত ইসলামির আমীর সুস্থ আছেন সবার কাছে দোয়া চেয়েছেন

মৌলভীবাজারের রাজনগরে জামায়াতের নির্বাচনী প্রচারনায় বিএনপির সন্ত্রাসী হামলা।

জায়েদ খানকে তানজিন তিশা বললেন আমি মা হতে চাই

চিংড়ি চাষ আধুনিকীকরণ ও সময়োপযোগী করে গড়ে তোলার জন্য সব ধরনের সহযোগিতা করা হবে’

বলনির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে শঙ্কা বাড়ছে: ফারুকবল

প্রক্টরের বিরুদ্ধে সার্টিফিকেট তোলার আবেদন পত্র আটকে রাখার অভিযোগে গোবিপ্রবি শিক্ষার্থীর সংবাদ সম্মেলন

আন্তর্জাতিক গণিত ও জীববিজ্ঞান অলিম্পিয়াডে পদকজয়ী ছয় শিক্ষার্থীর সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

কুমিল্লা নগরীতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থী ও তার মায়ে মরদেহ উদ্ধার