রবিবার , ৪ জানুয়ারি ২০২৬ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ৪, ২০২৬ ৫:০৯ পূর্বাহ্ণ

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি:-
যশোর শহরে দুর্বৃত্তদের গুলিতে আলমগীর হোসেন নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।

শনিবার (৩ জানুয়ারি) রাত পৌনে ৭টার দিকে শংকরপুরের নয়ন কাউন্সিলরের অফিসের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর হোসেন (৩৫) যশোর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি শংকরপুর ইসাহাক সড়ক এলাকার মৃত ইন্তাজ চৌধুরীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সন্ধ্যায় আলমগীর হোসেন শংকরপুর এলাকায় অবস্থান করছিলেন। এ সময় অজ্ঞাতনামা একদল দুষ্কৃতকারী তাকে লক্ষ্য করে গুলি চালায়। একটি গুলি তার মাথার বাম পাশে বিদ্ধ হয় এবং তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, মাথায় সরাসরি গুলি লাগার কারণে অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, ঘটনার পর পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে, ঘটনাস্থল এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।#

প্রেরক;-
মো, মনির হোসেন
বেনাপোল প্রতিনিধি যশোর
তারিখ:-০৩/০১/২৬
মোবা:-০১৮৩৫ ০১৯৪৩১,

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

মহিপুরে ড্যাফোডিল আইডিয়াল স্কুলের শিক্ষার্থীদের বাসি ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশন: অসুস্থ একাধিক শিক্ষার্থী

রাজধানীতে বাড়ছে ভাইরাল জ্বরের প্রকোপ

শ্রীমঙ্গলে চা বাগানে লেকের পাশ থেকেবিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার

মোদি হাসিনাকে মেরে ফেললেও আশ্চর্য হবো না

বাসা থেকে বিয়ের জন্য চাপ দেওয়ায় নিজের গোপন অঙ্গ কেটে ফেললেন যুবক

বিশ্ববিদ্যালয় চায় না ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকর

ভাঙ্গায় জামায়াত ইসলামির প্রার্থীর মনোনয়ন পত্র সংগ্রহ

পিআর পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের আইনিভিত্তি” শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ জেলা পুলিশ কর্তৃক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার ৫ জন আসামি গ্রেফতার।

ভূঞাপুরে দুই দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত