সোমবার , ১২ জানুয়ারি ২০২৬ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

ভূঞাপুরে দুই দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১২, ২০২৬ ৯:৩২ পূর্বাহ্ণ

সৈয়দ সরোয়ার সাদী, ভূঞাপুর প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুরে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণে দুই দিনব্যাপী কৃষক/কৃষাণী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
“কৃষিই সমৃদ্ধি”—এই প্রতিপাদ্যে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় কর্মশালাটি আয়োজন করা হয়।

সোমবার (১২ জানুয়ারি) ভূঞাপুর উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক ও কৃষাণীরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে আধুনিক কৃষি প্রযুক্তি, উন্নত বীজ ও সার ব্যবস্থাপনা, সবজি ও ফসল উৎপাদনে পুষ্টি সংবেদনশীল কৃষি চর্চা, রোগবালাই দমন এবং নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

বক্তারা বলেন, উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পুষ্টিসম্মত ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কৃষকদের আধুনিক ও পরিবেশবান্ধব পদ্ধতি অনুসরণ জরুরি।

কর্মশালাটি আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভূঞাপুর উপজেলা। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করে মাঠপর্যায়ে তার কার্যকর প্রয়োগ নিশ্চিত করবেন, যা স্থানীয় কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা জোরদার করতে সহায়ক হবে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

টানা বৃষ্টিতে শাহজালাল বিমানবন্দর এলাকায় হাঁটু পানি

আমীরে জামায়াতের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য বৈঠক অনুষ্ঠিত- ডা. শফিকুর রহমান

ভারতের সঙ্গে সম্পর্কে বিএনপির নীতি কী হবে, প্রশ্নে যা বললেন তারেক রহমান

আমীরে জামায়াতের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

গোবিপ্রবির ৩২ শিক্ষার্থী পাচ্ছেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ

আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানায় জামাত ইসলামির নেতা

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক গ্রেপ্তার

নেপালজুড়ে জেন-জির বিক্ষোভ, পুলিশের গুলিতে নিহত বেড়ে ১৯

‎মোংলা বন্দরে আমদানিকারকের মামলায় ‘বিদেশি জাহাজ’ আটক

আমীরে জামায়াতের সঙ্গে শিল্প মালিক প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ