বৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

দর্শনা চেকপোস্ট পরিদর্শন করলেন পুলিশ সুপার গোলাম মওলা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুলাই ২৪, ২০২৫ ৪:৫২ অপরাহ্ণ

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা আজ ২৪ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ০৪:০০ ঘটিকায় দর্শনা চেকপোস্টে বাৎসরিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে চেকপোস্টে কর্মরত পুলিশ সদস্যদের একটি চৌকস দল পুলিশ সুপার মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে।

পুলিশ সুপার মহোদয় চেকপোস্টে কর্মরত সকল অফিসার-ফোর্সের সাথে পরিচিতি ও কুশল বিনিময় করেন। তিনি চেকপোস্টের অফিস, ব্যারাক এবং মেস ঘুরে দেখেন এবং সার্বিক পরিবেশ, ব্যবস্থাপনা ও সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করেন।

এ সময় তিনি উপস্থিত পুলিশ সদস্যদের প্রতি জনগণের প্রকৃত সেবক হিসেবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। চেকপোস্টে আগত দেশি ও বিদেশি সম্মানিত নাগরিকদের প্রতি হয়রানিমুক্ত, দুর্নীতিমুক্ত এবং দ্রুততম সময়ের মধ্যে পুলিশী সেবা নিশ্চিত করার নির্দেশ দেন। তিনি সেবা প্রদান কার্যক্রমকে আরও সহজীকরণে সচেষ্ট থাকার ওপর জোর দেন।

পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, দায়িত্ব পালনের ক্ষেত্রে সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা এবং সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান।

উক্ত পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস) জনাবা তাজরিনা সুলতানা; ডিআইও-১, ডিএসবি, চুয়াডাঙ্গা; এবং দর্শনা চেকপোস্টে কর্মরত অন্যান্য পুলিশ অফিসার ও সদস্যবৃন্দ।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

দর্শনা অডিটোরিয়ামে দায়িত্বশীল সমাবেশেরুহুল আমিন

জুলাইবিরোধী শিক্ষক-কর্মকর্তাদের শাস্তি নির্ধারণে ইবিতে নতুন কমিটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় করা মামলাটিতে দণ্ডবিধি ৩০২ ধারা (হত্যা) সংযোজনের আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।

যাত্রাবাড়ীতে বাসায় এসি বি স্ফো র ণে একই পরিবারের চারজন দ গ্ধ.

সংবিধানের বাহিরে যেয়ে পিআর পদ্ধতি দেওয়ার কোন সুযোগ নেই

দিনের ভোট রাতে করে জনগণের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল: সাবেক এমপি বাচ্চু মোল্লা”

কেউ আমাদের সঙ্গে জোট বাধলে স্বাগত: নাহিদ

ভূঞাপুর ৫০ শয্যা হাসপাতালে ডেন্টাল যন্ত্রাংশ অকেজো: চিকিৎসা বঞ্চিত লক্ষাধিক মানুষ

যশোরে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

দীর্ঘ ১,৫১,৫৩৬ ঘণ্টা পর মাতৃভূমিতে তারেক রহমান