সোমবার , ১২ জানুয়ারি ২০২৬ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

তিস্তা-পদ্মাসহ সব অভিন্ন নদীর পানিবণ্টন নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে বিএনপি: মির্জা ফখরুল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১২, ২০২৬ ৯:৩০ পূর্বাহ্ণ

ঠাকুরগাঁও প্রতিনিধি
হাসিনুজ্জামান মিন্টু

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে অতীতে ক্ষমতাসীনরা দৃশ্যমান কোনো অগ্রগতি আনতে পারেনি। তবে বিএনপি সরকার গঠন করতে পারলে জনগণের সঙ্গে করা প্রতিশ্রুতি অনুযায়ী এ বিষয়ে বাস্তবভিত্তিক ও কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িস্থ নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল জানান, কেবল তিস্তা নয়—পদ্মাসহ বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রবাহিত সব অভিন্ন নদীর পানিবণ্টন প্রশ্নে ভারতের সঙ্গে আলোচনার টেবিলে বসবে বিএনপি। তিনি বলেন, পারস্পরিক সম্মান, কূটনৈতিক সৌহার্দ্য ও জাতীয় স্বার্থকে সামনে রেখে এই আলোচনা পরিচালিত হবে।

বিএনপি মহাসচিব আরও বলেন, সীমান্তবর্তী এলাকার কৃষি, অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রা নদীর পানির ওপর সরাসরি নির্ভরশীল। ফলে পানির ন্যায্য অধিকার নিশ্চিত করা বিএনপির কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

এনসিপি নেতা তানভীর সহ ৩৬ প্রেস মালিক দুদকে জালে

‎ষাটগম্বুজ মসজিদ ও বাগেরহাট জাদুঘরের ই-টিকেটিং সেবা চালু

অধিকাল ভাতা’ বন্ধে ক্ষুব্ধ স্থলবন্দর কর্মচারীরা : পুনরায় ভাতা চালুর দাবি, চরম অসন্তোষ

অধিকাল ভাতা’ বন্ধে ক্ষুব্ধ স্থলবন্দর কর্মচারীরা : পুনরায় ভাতা চালুর দাবি, চরম অসন্তোষ

একযুগে সড়কে ঝরল লক্ষাধিক প্রাণ, আহত দেড় লাখ

এমপিদের বিনামূল্যে গাড়ি দেয়ার পরিকল্পনা, পূর্ব তিমুরে ব্যাপক বিক্ষোভ

চুপিসারে বাগদান সেরে সৌদি উড়াল দিলেন এনসিপি নেতা হান্নান মাসউদ।

র‌্যাব পরিচয়ে কাউকে অপহরণ করে হত্যার নির্দেশ আসতো শেখ হাসিনার দপ্তর থেকে

কোটিপতি ৩ ঝাড়ুদারের ঢাকায় ফ্ল্যাট-প্লট, বিদেশে পড়ে সন্তান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে  শুরু হয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’ বা সুপার ক্যারাভান কার্যক্রম।