মঙ্গলবার , ২ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

র‌্যাব পরিচয়ে কাউকে অপহরণ করে হত্যার নির্দেশ আসতো শেখ হাসিনার দপ্তর থেকে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২, ২০২৫ ৮:৫৭ পূর্বাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নির্যাতন, অপহরণ করে হত্যা করত র‌্যাবের কর্মকর্তা আলেপ উদ্দিন ও মহিউদ্দিন ফারুকি। র‌্যাব পরিচয়ে কাউকে উঠিয়ে নেয়ার নির্দেশ আসতো শেখ হাসিনার দপ্তর থেকে।

মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে জবানবন্দিতে এসব কথা জানান আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের আগের রাতে ৫০ শতাংশ ভোট ব্যালট বাক্সে ভরে রাখতে শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছিলেন ওই সময়ের আইজিপি জাবেদ পাটোয়ারী। তিনি জানান, লেথাল উইপেন ব্যবহারের নির্দেশনা এসেছিল শেখ হাসিনার কাছ থেকে। আর সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব, ডিবির হারুন ছিলেন মারণাস্ত্র ব্যবহারে অতিউৎসাহী।

মামুন জবানবন্দিতে বলেন, র‌্যাব-১ এ টিআইএফ নামে গোপন বন্দিশালা ছিল। অন্যান্য র‌্যাবের ইউনিটে ছিল এমন বন্দিশালা। রাজনৈতিক ভিন্নমত ও সরকারের জন্য হুমকি হয় এমন মানুষদের ধরে আনা হতো এখানে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

১০ দিনের মধ্যে হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হবে

খেলোয়াড়দের জন্য কলা কিনতে খরচ ৪৮ লাখ টাকা!

সাভারের শীর্ষ সন্ত্রাসী যুবদল নেতা মুরগী হেলাল গ্রেপ্তার

প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারীদের দাবির যৌক্তিকতা যাচাইয়ে আট সদস্যের কমিটি

ঢামেকে রোগীর স্বজন ও ট্রলিম্যানদের মধ্যে উত্তেজনা-হাতাহাতি

ডাকসু-জাকসুতে জালিয়াতি করে নির্দিষ্ট সংগঠনকে জয়ী করেছে কর্তৃপক্ষ: রিজভী

ব্যবসায়ীকে খুনের হুমকি দিয়ে চাঁদা নিলেন বিএনপি নেতা

বাংলাদেশ-ভারত সীমান্তে তিন স্থলবন্দর বন্ধ, একটির কার্যক্রম স্থগিত

জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও জুলাই যোদ্ধাদের সম্মিলন ও সংবর্ধনা অনুষ্ঠিত

ভারতে কারাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরল এক কিশোর