রবিবার , ১৮ জানুয়ারি ২০২৬ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

‎মোংলায় জাটকা সংরক্ষণ অভিযানে অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৮, ২০২৬ ১১:০৫ পূর্বাহ্ণ


‎ম.ম.রবি ডাকুয়া,মোংলা

‎জাটকা সংরক্ষণে মোংলা উপজেলার সুন্দরবন সংলগ্ন পশুর নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত বেহুন্দী জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করেছে মৎস্য বিভাগ।

‎শুক্রবার ( ১৬ জানুয়ারি) মোংলা উপজেলা মৎস্য বিভাগের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মোংলা দিগরাজ নৌ ঘাঁটির বাংলাদেশ নৌ- বাহিনীর একটি দল সহায়তা করে।

‎মোংলা উপজেলার মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম জানান, নিষেধাজ্ঞা অমান্য করে কিছু জেলে অবৈধ জাল ব্যবহার করে মোংলা পশুর নদীতে মাছ শিকার করছে।এতে জাটকাসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা আটকে পড়ে, যা মৎস্য সম্পদের জন্য মারাত্মক হুমকি।

‎তিনি আরও জানান, নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে পরিচালিত অভিযানে দুইটি বড় নিষিদ্ধ বেহুন্দী জাল উদ্ধার করা হয়। যার বাজার মুল্য আনুমানিক দেড় লক্ষ টাকা। পরে উদ্ধারকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

‎মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন মোংলা উপজেলার সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নওসীনা আরিফ।

‎তিনি আরো বলেন,ইলিশসহ দেশের মৎস্য সম্পদ রক্ষায় ৮ মাস এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

‎১ নভেম্বর থেকে ১০ জুন ( আট মাস) মৎস্য সম্পদ ঝাটকা সংরক্ষণ মাস।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

চুয়াডাঙ্গায় মাটি খুঁড়তেই মিললো কলসভর্তি রুপার মুদ্রা

মায়ের পাশে দাড়ানো মেয়েটি পরীক্ষায় বসতে পারবে রবিবার

শত্রুতা করে বিষ দিয়ে পুকুরের মাছ মেরে ফেললো শত্রুরা কৃষকের ৪ লাখ টাকা ক্ষতি

রাজনৈতিক সহিংসতা সহ্য করা হবে না

পীরগঞ্জ পৌর শহরে রাতের বাজারে ইউএনওর হঠাৎ অভিযান, ন্যায্য মূল্যে পণ্য বিক্রির নির্দেশ

মীর মশাররফ হলের ভিপি নির্বাচিত জুবায়ের শাবাব

শাহজাহানপুর কলোনীবাসীর মাঝে জামায়াতের সুপেয় পানি বিতরণ

হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা সাকিবের, যা বললেন ডাকসু ভিপি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে হিন্দি গান পরিবেশনায় শিক্ষকের নিন্দা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির প/দত্যাগসহ সাত দ/ফা দাবিতে আ/মরণ অ/নশন শুরুর দুই ঘণ্টা পর খাবার দোকানে বসেছেন জশদ জাকির। তিনি বিশ্ববিদ্যালয় শাখা বি/প্লবী ছাত্র মৈত্রীর সভাপতি।