রবিবার , ২৮ ডিসেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

পীরগঞ্জ পৌর শহরে রাতের বাজারে ইউএনওর হঠাৎ অভিযান, ন্যায্য মূল্যে পণ্য বিক্রির নির্দেশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৮, ২০২৫ ৫:০৪ পূর্বাহ্ণ

ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি
হাসিনুজ্জামান মিন্টু,

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের রাতের বাজারে ভোক্তাদের অধিকার রক্ষা ও বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে আকস্মিক পরিদর্শন চালিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাছবীর হোসেন।
রাত্রিকালীন এ পরিদর্শনে ইউএনও বিভিন্ন মুদি দোকান, ব্যবসা প্রতিষ্ঠান ও বাস কাউন্টার ঘুরে দেখেন। এ সময় তিনি দোকানে মূল্যতালিকা টানানো আছে কি না, পণ্যের ওজন ও মান ঠিক আছে কি না, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি হচ্ছে কিনা—এসব বিষয় সরেজমিনে যাচাই করেন। পাশাপাশি বাস কাউন্টারে টিকিটের অতিরিক্ত মূল্য আদায় হচ্ছে কি না তাও খতিয়ে দেখা হয়।
পরিদর্শনকালে ইউএনও বাজারে উপস্থিত ক্রেতাদের সঙ্গে কথা বলে বর্তমান বাজার পরিস্থিতি সম্পর্কে মতামত নেন এবং ব্যবসায়ীদের ন্যায্য ও নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির জন্য সতর্ক করেন।
এ সময় কয়েকটি দোকানে অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মৌখিকভাবে সতর্ক করা হয় এবং ভবিষ্যতে একই ধরনের অনিয়ম করলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
ইউএনও তাছবীর হোসেন জানান, ভোক্তাদের হয়রানি বন্ধ করতে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম নিয়মিতভাবে চলমান থাকবে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

টাঙ্গাইলের যৌন পল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন জননেতা মাসুদ পারভেজ রাসেল

‎মায়ের লাশে অবহেলা: মোংলা পোর্টের পদ হারালেন বিতর্কিত যুগ্ম সচিব আনিসুর রহমান

দৌলতপুরে উত্তাল পদ্মা পাড়: স্থায়ী বাঁধের দাবিতে ভুক্তভোগীদের মানববন্ধন।

রাসুলুল্লাহ (সাঃ) জীবনাদর্শ সারাবছর পালন করার আহবান জামাত ইসলামীর

আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক অসহায় ভিক্ষুকের চুরি যাওয়া টাকা উদ্ধার || গ্রেফতার–০২ জন

ক্যাসিনো সেলিমের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হয়নি

চীনের যুবকের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেম।অতঃপর চীনা যুবক এখন কুষ্টিয়া

চুয়াডাঙ্গায় মাটি খুঁড়তেই মিললো কলসভর্তি রুপার মুদ্রা

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান এর সঙ্গে সুইজারল্যান্ডের মান্যবর রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ