শুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

ফকিরহাটে বাসচাপায় অজ্ঞাত পথচারীর মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ২৩, ২০২৬ ৩:২৯ অপরাহ্ণ


প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাটে খুলনা–মোংলা মহাসড়কে বাসের ধাক্কায় এক অজ্ঞাত পথচারীর মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির আনুমানিক বয়স ২৫ বছর বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে ফকিরহাট উপজেলার বড় খাজুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মহাসড়ক পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি অজ্ঞাত বাস ওই পথচারীকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর বাসটি ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই পথচারীর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

ইসরাইলের পতন নিশ্চিত: হিজবুল্লাহ প্রধানের হুঁশিয়ারি

আমীরে জামায়াতের সঙ্গে ডেনমার্কের মান্যবর রাষ্ট্রদূত মি. ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার এর সৌজন্য সাক্ষাৎ

জবিতে ৩৩টি পানির ফিল্টার স্থাপন করল ছাত্রশিবির

তারেক রহমান দেশে ফিরে গণতন্ত্র যাত্রায় নেতৃত্ব দেবেন: জাহিদ হোসেন

ইবির আইসিটি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. তারেক হাসান

জামালপুরে স্বতন্ত্র লড়াইয়ের ঘোষণা জনপ্রিয় বিএনপি নেতা লাঞ্জুর

ছাত্রীর পোশাক নিয়ে ইবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য

ফের দৌলতপুর সীমান্তে ভারতীয় নাগরিক আটক।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর বিবৃতি

‎বাগেরহাটে অতিবৃষ্টিতে নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল, কৃষকের ব্যপক ক্ষতি