সোমবার , ২৬ জানুয়ারি ২০২৬ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

ইবিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী কল্যাণ সমিতি গঠন

প্রতিবেদক
প্রতিবেদক
জানুয়ারি ২৬, ২০২৬ ১০:১৯ পূর্বাহ্ণ

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) শিক্ষার্থী কল্যাণ সমিতির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মো. শহিদুল ইসলাম ও আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আহনাফুজ্জামান দায়িত্ব পেয়েছেন।

সোমবার (২৬ জানুয়ারি) ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম স্বাক্ষরিত এ কমিটি ঘোষণা করা হয়। আগামী ৬ মাসের মধ্যে গঠনতন্ত্র প্রণয়ন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন-
যুগ্ম আহ্বায়ক মো. জিহাদ হাসান, আজহারুল ইসলাম, তারিফ মাহমুদ, নাইম ইসলাম ও হাবিবুর রহমান।

আহ্বায়ক মো. শহিদুল ইসলাম বলেন, “আমরা প্রায় এক বছর যাবৎ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতেছি। আহ্বায়ক হিসেবে সকল শিক্ষার্থী মিলে সচেতনতা বৃদ্ধিতে কাজ করবো।”

তিনি আরও বলেন, “বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা যাতে তাদের অধিকার থেকে বঞ্চিত না হয় সেজন্য অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যে ধরণের সুবিধা দেয়া হয় ইবি প্রশাসনও সে ধরণের সুযোগ সুবিধা দিবে বলে আশ্বাস দিয়েছে।”

উল্লেখ্য, গত ৩ ডিসেম্বর ৩৪তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উক্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

ভারী বর্ষণের ফলে নেপালে ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে

ফজলুর রহমান কর্তৃক জুলাই গণ অভ্যুত্থান নিয়ে অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালো ছাত্রী সংস্থা

বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার অভিযোগ ভারতের

ছাত্রসংসদ নির্বাচনে বাগছাসের ফল ‘বিপর্যয়’ নিয়ে এনসিপিতে আলোচনা, হতে পারে বিলুপ্ত

হলুদ ফুলে ছেয়ে গেছে ফসলের মাঠ : শার্শায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সরিষা আবাদ, ভালো ফলনের আশা

তানোরে সাজিদের পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তাআলি

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ইবিতে মশাল মিছিল

মাদ্রারাসার ছাত্রীকে প্রেমের ফাদে ফেলে ধর্ষণ,পরে বিক্রি করে দেন পতিতালয়ে

গাজায় দুর্ভিক্ষ ঘোষণা করলো জাতিসংঘ

হাসনাত- সারজিস আলমকে ক্ষমা চাওয়া আল্টিমেটাম দিল কারিগরি আন্দোলনের নেতারা