শুক্রবার , ৩০ জানুয়ারি ২০২৬ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

বাঘের সাথে লড়েছি, বানরের ভয় পাই না: ইবি ছাত্রশিবির সভাপতি

প্রতিবেদক
প্রতিবেদক
জানুয়ারি ৩০, ২০২৬ ১০:২৪ পূর্বাহ্ণ

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুব আলী বলেছেন, “যুবদল নেতাকে হত্যার নাটক সাজিয়ে ছাত্রশিবির বা জামায়াতের উপর দ্বায় চাপানোর চেষ্টা করা হয়েছে। এই ধরণের অপরাজনীতি করার আগে ভাববেন যে, আপনার কারণে একটা পরিবার শেষ হয়ে যাচ্ছে। ছাত্রশিবির বাঘের সাথে লড়াই করে আসছে। তাই আমাদের বানরের ভয় দেখাবেন না। আমাদের ধৈর্যের বাঁদ ভেঙে গেলে পালানোর জায়গা খুঁজে পাবেন না।”

শুক্রবার (৩০ জানুয়ারি) বাদ জুমা বিএনপি সন্ত্রাসীদের কর্তৃক জামায়াত নেতাকে খুন, দেশব্যাপী হামলা-নৈরাজ্য ও নারী হেনস্তার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শাখা ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় শিক্ষার্থীদের ‘প্ল্যান প্ল্যান কোন প্ল্যান, মানুষ মারার মাস্টার প্ল্যান’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘শিবিরের অপর নাম, আদর্শের সংগ্রাম’, ‘শেরপুরে হামলা কেন, বিএনপি জবাব চাই’, ’আমার ভাই শহীদ কেন, বিএনপি জবাব চাই’সহ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

সভাপতি ইউসুব আলী বলেন, “আমরা জুলাই আন্দোলন করেছি এ দেশে ইনসাফ কায়েমের জন্য কিন্তু একটি দল ভাবছে তারা ক্ষমতায় চলে এসেছে। তারা এসব ভেবে ইতিমধ্যে বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত হচ্ছে। তারা শেরপুরে আমার ভাই জামায়াত নেতাকে হত্যা করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

তিনি আরও বলেন, “সামনের দিনে মা-বোনদের গায়ে হাত দেয়ার আগে শিখে আসবেন কিভাবে হাত ছাড়া চলতে হয়। তাদের এক নেত্রী বলেছে, চাঁদাবাজি বন্ধ করা ছাত্রশিবিরের কাজ কিনা। আমরা বলতে চাই, ছাত্রশিবির শুধু চাঁদাবাজি না বরং সবধরণের অপকর্মকে রুখে দিবে।”

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

দেশে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে কর্মসূচি ঘোষণা উপলক্ষে জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন

নবীনগরে ৩ মাসেও হয়নি জুঁই মৃত্যুর রহস্য উদঘাটন

শার্শায় গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ: ৭ জনকে অভিযুক্ত করে চার্জশিট

পুলিশের তৎকালীন আইজি তাঁর জবানবন্দীতে যা বললেন ,

আটকা অবস্থায় গ্রেটা থুনবার্গের ওপর ইসরাইলি বাহিনীর নির্যাতন

ফজরের আজান ঘুমের ডিস্টার্ব হয় বলে ইমামকে কুপিয়ে হত্যা করলো বিএনপি নেতা

‎সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরায় ট্রলার ও ডিঙি সহ জেলে আটক মাছ জাল জব্দ

সাংবাদিকরা জাতির দর্পণ, কিন্তু সেই দর্পণ আজ নিজেরাই কলুষিত হয়ে পড়ছে

ওয়াজের মাঠে পিআর পদ্ধতির আলোচনা মেনে নেওয়া হবে না: মুফতি গিয়াস উদ্দিন তাহেরী

আনোয়ারার দীর্ঘ কষ্টের অবসান ঘটালেন বিএনপি নেতা ছিদ্দিক উল্লাহ