শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

টংগিবাড়ীতে বজ্রপাতে দুইজনের মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৭, ২০২৬ ৪:০৬ অপরাহ্ণ

উপজেলা প্রতিনিধি, টংগিবাড়ী (মুন্সীগঞ্জ)

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় পৃথক ঘটনায় বজ্রপাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার আড়িয়াল ইউনিয়ন ও দিঘিরপাড় ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, আড়িয়াল ইউনিয়নের ফজুসার গ্রামে বন্ধুদের সঙ্গে বৃষ্টির মধ্যে মাঠে ফুটবল খেলছিল রিজান ঢালী (১৬)। খেলার একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে সে গুরুতর আহত হয়। তার সঙ্গে থাকা বন্ধুরা জানায়, বজ্রপাতের সময় সবাই মাটিতে শুয়ে পড়ে নিরাপত্তা নেওয়ার চেষ্টা করে। পরে সবাই উঠে দাঁড়ালেও রিজান আর ওঠেনি। কাছে গিয়ে দেখা যায়, সে গুরুতর আহত অবস্থায় পড়ে আছে। দ্রুত তাকে টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, একই সময়ে দিঘিরপাড় ইউনিয়নের হায়ারপাড় এলাকায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে আক্রান্ত হন রাকিব (২২)। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

পেকুয়ায় বারবাকিয়া রাখাইন পাড়ায় ভুয়া বৈদ্যের দৌরাত্ম্যের অভিযোগ

তানোরে সাজিদের পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তাআলি

লেভেল প্লেয়িং ফিল্ড নাকি প্রহসন? সরকারি কর্মকর্তাদের দলীয় সম্পৃক্ততায় প্রশ্নবিদ্ধ নিরপেক্ষতা

রাজধানী ঢাকার উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে অনেক হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ-ডা. শফিকুর রহমান

কুষ্টিয়ার কুমারখালীতে চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

যশোরে তীব্র শীত ও কুয়াশার কারণে শ্রমজীবী মানুষদের জীবনে অস্বস্তি বিরাজ করছে।

উখিয়ায় অস্ত্র কার্তুজ ইয়াবাসহ গ্রেপ্তার ৪

ঢাকায় বিসিএস পরীক্ষা, ইবি শিক্ষার্থীদের জন্য পরিবহন সুবিধা চায় ছাত্রশিবির

দুর্নীতির শ্বেতপত্র চেয়ে ইবি বৈছাআ’র ৭২ ঘন্টার আল্টিমেটাম

যশোর-১ (শার্শা) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন নুরুজ্জামান লিটন