নিজস্ব প্রতিবেদকঃ মহিপুর, পটুয়াখালী
পটুয়াখালীর মহিপুরে অবস্থিত ড্যাফোডিল আইডিয়াল স্কুলের শিক্ষার্থীদের বাসি ও অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করার গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় এক দোকানির বিরুদ্ধে। আজ শনিবার (২ মে) স্কুলে সরবরাহ করা শিঙাড়া ও সমুচা খেয়ে পেটব্যথাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছে বেশ কয়েকজন শিক্ষার্থী।
স্কুল ও শিক্ষার্থী সূত্রে জানা যায়, শনিবার সকালে মহিপুরের ওই অভিযুক্ত দোকানি স্কুলে টিফিন হিসেবে শিঙাড়া ও সমুচা বিক্রি করতে নিয়ে আসেন। শিক্ষার্থীরা খাবার কিনে খাওয়া শুরু করলে একপর্যায়ে সমুচার ভেতরে চুল ও ছোট পাথর পাওয়া যায়। এছাড়া শিঙাড়াগুলোও ছিল বাসি।
বিষয়টি তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করবেন বলে জোর দাবি জানিয়েছে সচেতন মহল।



















