বৃহস্পতিবার , ২১ মে ২০২৬ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

ডুয়েটে শাটডাউন কর্মসূচির মধ্যেই শিক্ষার্থী শূন্য ক্যাম্পাসে নতুন ভিসির প্রবেশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মে ২১, ২০২৬ ১১:০৯ পূর্বাহ্ণ

ডুয়েট প্রতিনিধি:
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) শাটডাউন কর্মসূচি চলাকালীন সময়েও শিক্ষার্থী শূন্য অবস্থায় ডুয়েট ক্যাম্পাসে প্রবেশ করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল।

আজ (২১/০৫/২৬) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে তিনি ক্যাম্পাসে প্রবেশ করেন। এ সময় ক্যাম্পাসে কোনো শিক্ষার্থীর উপস্থিতি দেখা যায়নি। তবে তাকে ফুল দিয়ে স্বাগত জানান শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. খসরু মিয়া এবং সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন।

ভিসির আগমনের পরপরই ক্যাম্পাসের প্রধান ফটকে দীর্ঘদিন ধরে রাখা বিভিন্ন অবরোধমূলক আসবাবপত্র ও ব্যারিকেড সরিয়ে ফেলতে দেখা যায় বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের। এতে মেইন গেট স্বাভাবিক চলাচলের জন্য উন্মুক্ত করা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

তবে এ বিষয়ে শিক্ষার্থী কিংবা সংশ্লিষ্ট শিক্ষক—কারও পক্ষ থেকেই কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পরিস্থিতি ঘিরে ক্যাম্পাসে কিছুটা নীরবতা ও সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও বিস্তারিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা বাড়ানো প্রয়োজন

মাদ্রারাসার ছাত্রীকে প্রেমের ফাদে ফেলে ধর্ষণ,পরে বিক্রি করে দেন পতিতালয়ে

হল ফি ও সেশন ফি কমানোর দাবিতে ইবিতে মানববন্ধন

যশোর-৫ আসনে মনিরামপুর ধানের শীষের প্রার্থী নতুন প্রার্থী মুফতি রশীদ ওয়াক্কাস

নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন মনিরুলকে পুনরায় দেবার জন্য বিক্ষোভ সমাবেশ

সমুচা না নিয়ে আসায় বিচার বসিয়ে স্বামীকে পিটালো বউ

তিস্তা-পদ্মাসহ সব অভিন্ন নদীর পানিবণ্টন নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে বিএনপি: মির্জা ফখরুল

শীতবস্ত্রের দোকানে ক্রেতাদের ভিড়যশোরে পৌষের শীতে কাঁপছে মানুষ

ব্যর্থ পদ্ধতিতে আর কোন নির্বাচন চাই না: সমাবেশে চরমোনাই পীর

টাইফুন রাগাসার আঘাতে বিপর্যস্ত তাইওয়ান, নিহত ১৪