রবিবার , ২৮ ডিসেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন মনিরুলকে পুনরায় দেবার জন্য বিক্ষোভ সমাবেশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৮, ২০২৫ ৩:৫৮ পূর্বাহ্ণ

নড়াইল জেলা প্রতিনিধি।

নড়াইল-২ আসনে নড়াইল জেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ মনিরুল ইসলামের দলীয় মনোনয়ন ফেরতের দাবিতে নড়াইলে অনশন কর্মসূচি পালন বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকাল থেকে নড়াইল শিল্পকলা একাডেমী চত্বরের শহীদ মিনার প্রাঙ্গনে অনশন কর্মসূচি পালন করছেন নেতাকর্মীরা।
শুক্রবার রাত ৭টার দিকে নড়াইল শহরের চৌরাস্তা এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি নড়াইল চৌরাস্তাসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিন করে একই জায়গায় এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, নড়াইল-২ আসনে মনিরুল ইসলামের মনোনয়ন বাতিলের প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে সিদ্ধান্ত পরির্বতন করে পুনরায় মনিরুল ইসলামকে দলীয় মনোনয়ন প্রদানের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অনুরোধ করেন।
সমাবেশ থেকে শনিবার সন্ধ্যায় চৌরাস্তা এলাকা মশাল মিছিল রোববার নড়াইলের লোহাগড়ার কালনা এলাকা থেকে শুরু করে নড়াইলের গাবতলা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি ঘোষনা করেন।
নড়াইল সদর উপজেলার সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক, নড়াইল সদর উপজেলার সাধারন সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, নড়াইল নগর বিএনপির সভাপতি তেলায়েত হোসেন বাবু, নড়াইল নগর বিএনপির সাধারন সম্পাদক খন্দকার ফসিয়ার রহমান, লোহাগড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মিলু শরীফ, সাধারন সম্পাদক মশিউর রহমান সান্টু, জেলা শ্রমিক দলের সভাপতি মুশফিকুর রহমান বাচ্চু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার মঞ্জুুরুল সাইদ বাবুসহ নেতৃবৃন্দ এসব কর্মসূচিতে অংশগ্রহন করেন। এদিকে মনোনয়ন বাতিলের প্রতিবাদে শহীদ মিনার চত্বরে অনশন করছেন নেতাকর্মীরা।

উল্লেখ্য গত ৪ ডিসেম্বর সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নড়াইল-২ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে প্রার্থী করে মনোনয়ন দেয় দলটি। পরে গত বুধবার (২৪ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে জোটগত সমঝোতার অংশ হিসেবে নড়াইল-২ আসনে ড. ফরিদুজ্জামান ফরহাদকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন মনিরুলকে পুনরায় দেবার জন্য বিক্ষোভ সমাবেশ

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী লড়াই ঘোষণা রুমিন ফারহানার   

‘জামায়াতে ইসলামী সিলেকশন নয়, ইলেকশন চায়’

টাঙ্গাইলের যৌন পল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে হিন্দি গান পরিবেশনায় শিক্ষকের নিন্দা

ধর্ম অবমাননার দায়ে প্রথম আলোর সম্পাদক সহ তিনজনের বিরুদ্ধে মামলা

শিক্ষক- শিক্ষার্থী ও কর্মচারীদের ফেসবুক ব্যবহারে সতর্কতা মাউশির।

তিন দিবসকে সামনে রেখে অনিশ্চয়তার মধ্যে গদখালীর ফুলচাষিরা

ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুরে নতুন বিদ্যাপীঠ ‘মাউন্টেন আইডিয়াল স্কুল’-এর বর্ণাঢ্য শুভ উদ্বোধন