শুক্রবার , ২২ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক অসহায় ভিক্ষুকের চুরি যাওয়া টাকা উদ্ধার || গ্রেফতার–০২ জন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২২, ২০২৫ ৯:০৬ পূর্বাহ্ণ

আলমডাঙ্গা থানা পুলিশ কর্তৃক অসহায় ভিক্ষুকের চুরি যাওয়া টাকা উদ্ধার || গ্রেফতার–০২ জন

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাধীন জেহালা বাজারে বসবাসরত ভিক্ষুক মোছাঃ জোসনা খাতুন (৬৮) ও তার প্রতিবন্ধী ছেলে মোবারক গত ১৭ আগস্ট ২০২৫ তারিখ রাত আনুমানিক ০৮:১০ ঘটিকায় রাতের খাবার খাওয়ার পর ঘর তালাবদ্ধ করে বাজারে পান খাওয়ার জন্য যায়। রাত ০৯:১৫ ঘটিকায় বাসায় ফিরে এসে তারা দেখে ঘরের দরজা খোলা এবং তালা ভাঙা। ঘরে প্রবেশ করে দেখা যায় ভিক্ষা করে সঞ্চিত ছোট টিনের বাক্সে রাখা ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা চুরি হয়ে গেছে।

চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায়, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ জনাব মুহাঃ মাসুদুর রহমান, পিপিএম এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ আলমগীর হোসেন ও সংগীয় অফিসার ফোর্স অভিযান পরিচালনা করে।

অভিযানকালে আজ ২১ আগস্ট ২০২৫ তারিখ রাত ০১:৩০ ঘটিকায় আলমডাঙ্গা থানাধীন মদনবাবুর মোড় এলাকা থেকে চুরির ঘটনায় জড়িত নিম্নোক্ত দুই আসামীকে গ্রেফতার করা হয়—

১। মোঃ রাশেদুল ইসলাম রঞ্জু (৩৮), পিং- মোঃ দলিরুর রহমান
২। মোঃ ভোলা হোসেন (৩৫), পিং- মৃতঃ খলিল হোসেন
(উভয়েই সাং– জেহালা, থানা– আলমডাঙ্গা, জেলা– চুয়াডাঙ্গা)

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে এবং তাদের স্বীকারোক্তি মোতাবেক আসামীদের নিকট হতে ২৯,০৮০/- (উনত্রিশ হাজার আশি) টাকা উদ্ধার করা হয়।

আলমডাঙ্গা থানা পুলিশ দ্রুততম সময়ে অভিযান পরিচালনা করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামের ডিসি ও রিটার্নিং অফিসার অন্নপূর্ণা দেবনাথের অপসারণের জোরালো দাবি

বাঘের সাথে লড়েছি, বানরের ভয় পাই না: ইবি ছাত্রশিবির সভাপতি

মালয়েশিয়ার সাবাহ অঙ্গরাজ্যে ভয়াবহ ঝড় ও প্রবল বৃষ্টিপাতের পর ভূমিধসে অন্তত ১৩ জনের মৃত্যু

শৈলকূপা পৌরসভা যেন দুর্নীতির আখড়া। ভুগান্তিতে মানুষ দেখার কেউ নেই

নিখোঁজ সুফিয়া বেগমের সন্ধান চাই

সিলেট মহানগর শিবিরের উদ্যোগে জুলাই বিপ্লব পরবর্তী তরুণদের করনীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

হাদি হত্যার বিচার ও প্রশাসন থেকে ফ্যাসিবাদী দোসর অপসারণের দাবিতে উত্তরা উত্তাল

সরকার জনগণের গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শাসন – শোষণ করতে চাচ্ছে — এ্যাডঃ রবিউল ইসলাম

রাজশাহী মোহনপুরে উপজেলা দিবস উদযাপন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

চট্টগ্রাম বোর্ড থেকে উধাও লাখ লাখ খাতা, অপব্যবহারের শঙ্কা