রবিবার , ২৪ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৪, ২০২৫ ১২:২৯ অপরাহ্ণ

২৪ আগস্ট (রবিবার) বেলা ২টায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর জনাব মুহাম্মাদ ইসহাক দার আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

এ সময় তাঁর সাথে ছিলেন পাক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মি. তারিক বাযওয়া, পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিরেক্টর জেনারেল (সাউথ এশিয়া ও সার্ক) মি. ইলিয়াস মেহমুদ নিজামী, ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশনের হাইকমিশনার মি. ইমরান হায়দার, ডেপুটি হাইকমিশনার মি. মুহাম্মাদ ওয়াসিফ এবং পলিটিক্যাল কাউন্সেল মি. কামরান দাঙ্গল প্রমুখ। 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এড. এহসানুল মাহবুব জুবায়ের এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান চৌধুরী।

সাক্ষাৎকালে পাক পররাষ্ট্রমন্ত্রী জনাব ইসহাক দার আমীরে জামায়াতের সাথে কুশল বিনিময় করেন। পাক পররাষ্ট্রমন্ত্রী ডা. শফিকুর রহমানের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। আমীরে জামায়াত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

ঘণ্টাব্যাপী এই বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। সাক্ষাৎ শেষে নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের সাংবাদিকদের উদ্দেশে সংক্ষিপ্ত ব্রিফিং দেন।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

সময়টাই তারেক রহমানের সবচেয়ে বড় শক্তি

কলেজছাত্রীর ওড়না ও বাবার লুঙ্গি খুলে মারধর: দু’ছাত্রদল নেতা বহিষ্কার

যশোরের শার্শা ও ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু বিশেষজ্ঞ নেই!

দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইন প্রচেষ্টা। ছবি সংগৃহীত

গাজীপুরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণের ঘটনায় ইবিতে বিক্ষোভ, ফাঁসির দাবি

নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুমকি দিলেন জোহরান মামদানি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ফলাফল দেখবেন যেভাবে

এবার ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিলো ফ্রান্স

আন্দোলনকারীদের ওপর ‘ছত্রীসেনা’ দিয়ে বোম্বিং করার নির্দেশ দেন হাসিনা

মবকারীদের অবিলম্বে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।