সোমবার , ২৫ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

সারজিস আলমের শ্বশুর হলেন হাইকোর্ট এর বিচারপতি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৫, ২০২৫ ৪:৫৭ অপরাহ্ণ

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২৫ জনকে বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। এর মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের শ্বশুরও রয়েছেন। তিনি হলেন অ্যাডভোকেট মো. লুৎফর রহমান। তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। আজ বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন তিনি।

সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শক্রমে সংবিধানের ১৮ অনুচ্ছেদ মোতাবেক নিম্নের ১-২৫ ক্রমিকের উল্লিখিত ২৫ জন ব্যক্তিকে শপথ গ্রহণের তারিখ থেকে অনধিক ২ বছরের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক নিয়োগদান করেছেন।’

নিয়োগপ্রাপ্তদের মধ্যে আইন ও বিচার বিভাগের সচিব, অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, সলিসিটর, জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব, সাতজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং সুপ্রিম কোর্টের ৯ জন আইনজীবী রয়েছেন।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

আরবি ভাষা শিক্ষার গুরুত্বে জাতীয় সেমিনার

গোবিপ্রবিতে ডিজিটাল হাজিরা উদ্বোধন

জকসু নির্বাচন: ভিপি, জিএস ও এজিএস পদে বিজয়ী  শিবির

মশা নয় এটা চিনের গুপ্তচর ড্রোন

সাতক্ষীরায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে  শুরু হয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’ বা সুপার ক্যারাভান কার্যক্রম।

ঝিকরগাছা যুবদল নেতা গুমের অভিযোগে মহাসড়ক অবরোধ

রাশিয়ায় ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

ডাকসু নেত্রীদের নিয়ে আপত্তিকর মন্তব্য, চাকরি হারালেন রাকিব

বিএনপি নেতার বাড়ি থেকে ক’ক’টে’ল উদ্ধার, ১৫ দিনেও হয়নি মা’ম’লা

আলমডাঙ্গার পাঁচ কমলাপুরে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবি নিয়ে প্রেমিকার অনশন।