বুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

গোবিপ্রবিতে ডিজিটাল হাজিরা উদ্বোধন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১০, ২০২৫ ১২:০১ অপরাহ্ণ

গোবিপ্রবি প্রতিনিধি:
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) অফিসে আগমন ও গমনের সময় নিশ্চিত করার লক্ষ্যে কর্মকর্তা ও কর্মচারীদের ডিজিটাল হাজিরা চালু করা হয়েছে।

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের দ্বিতীয় তলায় এই বায়োমেট্রিক পদ্ধতির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে হাজিরা চালু করা হলো। আশা করছি, এতে বিশ্ববিদ্যালয়ে কর্ম-শৃঙ্খলা ফিরে আসবে।

উদ্বোধনকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান, পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. শাহজাহান, রেজিস্ট্রার মো. এনামউজ্জামানসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ধর্ম