বুধবার , ২৭ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

ফজরের আজান ঘুমের ডিস্টার্ব হয় বলে ইমামকে কুপিয়ে হত্যা করলো বিএনপি নেতা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৭, ২০২৫ ৬:৩১ পূর্বাহ্ণ

শরীয়তপুরের জাজিরায় মসজিদের মাইকে আজান দেওয়া নিয়ে বিরোধের জেরে খবির সরদার (৪৫) নামের এক বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত খবির সরদার বড়কান্দি ইউনিয়নের ওমরদি মাদবর কান্দি এলাকার মৃত ইউনূস সরদারের ছেলে ও ইউনিয়ন বিএনপির যুগ্ম-আহ্বায়ক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ওই এলাকার একটি মসজিদে মাইকে ফজরের আজান ও বয়ান দেওয়ায় ঘুমের ব্যাঘাত হচ্ছে—এমন অভিযোগ তুলে ইমামকে হুমকি দেন আলমাস সরদার নামের এক ব্যক্তি। বিষয়টি নিয়ে মসজিদ কমিটি প্রতিবাদ জানায় এবং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে। এরপর থেকেই ক্ষিপ্ত হয়ে ওঠেন আলমাস সরদার।

মঙ্গলবার রাতে বাড়ির সামনে খবির সরদারকে লক্ষ্য করে ছুরিকাঘাত করেন আলমাস। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মসজিদ কমিটির সভাপতি দানেশ সরদার অভিযোগ করে বলেন, আজান ও বয়ান বন্ধ করতে ইমামকে হুমকি দিয়েছিল আলমাস সরদার। আমরা প্রতিবাদ করলে সে আরও ক্ষিপ্ত হয়। সুযোগ বুঝে খবির সরদারকে হত্যা করেছে।

জাজিরা থানার ওসি মাইনুল ইসলাম বলেন, খবির সরদারকে ছুরিকাঘাতে হত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘটনাটি মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ঘটতে পারে। অভিযুক্তকে ধরতে
পুলিশ কাজ করছি

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

বেশিরভাগ মানুষ আগে স্থানীয় নির্বাচন চেয়েছে: বদিউল আলম মজুমদার

শৈলকুপায় হিন্দু নেতাদের যোগদান: জামায়াতে ইসলামীতে এক নতুন রাজনৈতিক সমর্থন

আটকা অবস্থায় গ্রেটা থুনবার্গের ওপর ইসরাইলি বাহিনীর নির্যাতন

‎সুন্দরবনে ২০২৫ সালে অস্ত্র সহ ৪৯ দস্যুদের আটক করেছে কোস্টগার্ড পশ্চিম জোন

নেদারল্যান্ডসে অভিবাসনবিরোধী ব্যাপক বিক্ষোভ

ফকিরহাটে বাসচাপায় অজ্ঞাত পথচারীর মৃত্যু

‎মোংলা বন্দরে ভারত থেকে এলো ৫ হাজার টন চাল

ইসলামী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ অবহেলার পর আইআইইআরে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

খুলনায় আ’লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

ডাকসু সদস্য হেমা চাকমার পিতার চিকিৎসার দ্বায়িত্ব নিল সেনাবাহিনী