শুক্রবার , ৫ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

শৈলকুপায় ইয়াবাসহ যুবক গ্রেফতার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৫, ২০২৫ ৮:৩৮ পূর্বাহ্ণ

এস এম সালমান, শৈলকুপা প্রতিনিধি

ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ মাসুম খান এর সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এবং ইন্সপেক্টর (তদন্ত) জনাব শাকিল আহমেদের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে অংশ নেন থানার এসআই (নিঃ) মোঃ হুমায়ুন কবির, এএসআই (নিঃ) আনিছুর রহমান, এএসআই মোঃ কামরুল ইসলাম, এএসআই (নিঃ) ডি.এম আহসান ও সঙ্গীয় ফোর্স।

অভিযান চলাকালে পৌরসভাধীন মাঠপাড়া গ্রামে আসামী অন্তর মন্ডল (২২), পিতা-আঃ রশিদ মন্ডল এর বসত ঘরে অভিযান চালিয়ে ২০৪০ (দুই হাজার চল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রয়লব্ধ নগদ অর্থ ২,৮৯০/- টাকা এবং খুচরা বিক্রয়ের কাজে ব্যবহৃত ৭ বান্ডেল জিপার পলিপ্যাক উদ্ধার করা হয়। এসময় আসামী অন্তর মন্ডলকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। মাদক ব্যবসার বিস্তার রোধ ও যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পুলিশ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে ওসি মোঃ মাসুম খান জানিয়েছেন।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

আরশ খানের ফুসফুস প্রায় শেষের দিকে

কুড়িগ্রামের ডিসি ও রিটার্নিং অফিসার অন্নপূর্ণা দেবনাথের অপসারণের জোরালো দাবি

ঢাকার বুকে একখণ্ড দৌলতপুর: তারাগুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী সম্পন্ন।

আমীরে জামায়াতের সঙ্গে ইউরোপিয়ান পার্লামেন্ট-এর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত

লালমনিরহাট জেলা সুযোগ্য পুলিশ সুপার মহোদয় কর্তৃক হাতিবান্ধা থানা বার্ষিক পরিদর্শন।

টঙ্গীতে কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে ফায়ারকর্মীসহ আহত ৫

গোবিপ্রবিতে শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত

বাংলাদেশে আলজেরিয়ার দূতাবাস আরবি ভাষা আন্তর্জাতিক দিবস ২০২৫ পালন

ভারতীয় জুয়া ‘তীর শিলং’ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা জেলা প্রশাসক সারওয়ারের

খুলনা মহানগরীর ৬৭ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিতে