মঙ্গলবার , ২৬ আগস্ট ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

সৌদি আরবের মদিনা সড়ক দূর্ঘটনায় এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৬, ২০২৫ ৬:৪৫ পূর্বাহ্ণ

সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় মো. জিয়াউর রহমান ভূঁইয়া নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। রোববার (২৪ আগস্ট) মদিনা নগরীতে নিজ কর্মস্থলে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হয়ে মারা যান।

জিয়াউর রহমান চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গোপালখোঁড় গ্রামের মৃত মহিবুল্লাহ আবুল কালাম ভূঁইয়ার ছেলে।

জানা গেছে, জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে সৌদি আরবের মদিনাতে কর্মরত ছিলেন জিয়াউর রহমান ভূঁইয়া। এদিন সকালে তিনি কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন। এসময় স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে মদিনার একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, বাংলাদেশ সময় রোববার দুপুরে জিয়াউর রহমানের মৃত্যুর খবর জানতে পেরে তার পরিবার, স্বজন, এলাকাবাসী এবং মদিনায় বসবাসরত বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

বিষয়টি নিশ্চিত করে নিহতের স্বজন বিএম আহসান কলিম বলেন, পরিবারের পক্ষ থেকে জিয়াউর রহমানের মরদেহ দেশে আনার বিষয়ে বিভিন্ন মাধ্যমে চেষ্টা করা হচ্ছে।

বড়কুল পশ্চিম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুল মান্নান বলেন, নিহত জিয়ার স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে। যতটুকু জানতে পেরেছি, তার মরদেহ দেশে আনার বিষয়ে পরিবারের লোকজন কাজ করছেন।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধ না করলে সরকারে বিরুদ্ধে ব্যবস্থা

নারী ফুটবলারদের নিয়ে নিজের অভিব্যক্ত প্রকাশ করলেন বাটলার

গোবিপ্রবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, রেফারির উপর হামলা

ডাকসু’ ও হল সংসদ নির্বাচনে বিজয়ীদের ও নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ- ডা. শফিকুর রহমান

ইবি বৈষম্যবিরোধীদের গণভোটে ‘হ্যাঁ’ প্রচারণা

নৌকা ডুবিয়ে দিয়ে পালিয়েছে মাঝি

নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন; পরবর্তী মনোনয়ন পেলেন ফরহাদ

ড. ইউনূসের সফরে জাতিসংঘে যাচ্ছেন জামায়াত নেতা ডা. তাহের

দুর্নীতির শ্বেতপত্র চেয়ে ইবি বৈছাআ’র ৭২ ঘন্টার আল্টিমেটাম

মিডিয়া এখনো নিয়ন্ত্রিত: নাহিদ ইসলাম