শুক্রবার , ৫ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি আনছার প্রামানিক, সাধারণ সম্পাদক লুৎফর রহমান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৫, ২০২৫ ৩:১২ অপরাহ্ণ

আলী হোসেন ( কুমারখালী ) কুষ্টিয়াঃ কুষ্টিয়ার কুমারখালী উপজেলা বিএনপির নতুন কান্ডারী হিসেবে হাল ধরেছেন সাবেক পৌর মেয়র নরুল ইসলাম আনছার প্রামানিক, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান ও রাসেল উদ্দিন বাবু।

৫ ই সেপ্টেম্বর শুক্রবার উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক কাউন্সিলে সদস্যদের সরাসরি ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, সাবেক পৌর মেয়র নরুল ইসলাম আনছার প্রামানিক। কাউন্সিলে ৫৪৬ ভোট পেয়ে তিনি এই পদে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন, সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান। তিনি ৪২৩ ভোট পেয়ে নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন, রাসেল উদ্দিন বাবু। তিনি ৫৪৬ ভোট পেয়ে এই পদে নির্বাচিন হন।

বিগত সরকারের শাসনামলে নেতাকর্মীরা জেল-জুলুম, মামলা – হামলার শিকার হয়েছিল। এখনো অনেক নেতাকর্মী মামলার বোঝা মাথায় নিয়ে দিনাতিপাত করছেন। অনেকেই এখনো স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেননি। যার কারনে দল গোছানো অনেকটা স্থবির হয়ে পড়েছিল। বিষয়টা জেলা বিএনপিও বুঝতে পেরেছিল। যার কারনে, কুমারখালী উপজেলা বিএনপির কাউন্সিল করার ঘোষণা দেন।

কুমারখালী উপজেলা বিএনপির কাউন্সিল বিষয়ে পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক কেএম সৈকত সরোয়ার জনি বলেন, বিএনপির কাউন্সিল ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছিল। নেতাকর্মীরা দীর্ঘদিন পর কাউন্সিলে উপস্থিত হয়ে সরাসরি ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত করেছেন। এটা দলের জন্য প্রয়োজন ছিল।
এসময় জনি আরো বলেন, নতুন নেতৃত্ব দলকে শক্তিশালী করবে। দলের অভ্যন্তরীণ দুর্বলতা দূর করবে। উপজেলা বিএনপির সমস্ত নেতাকর্মীদের এক ছাদের নিচে আনবেন।

৫ ই সেপ্টেম্বর শুক্রবার সকালে ঐতিহ্যবাহী কুমারখালী এম এন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কাউন্সিলের প্রথম অধিবেশন শুরু হয়। এসময় জেলা নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করা হয় ও কাউন্সিল সম্পর্কে দিক নির্দেশানা মূলক বক্তব্য দেওয়া হয়। দুপুরের পর দ্বিতীয় অধিবেশন শুরু হয় এসময় ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা করেন কাউন্সিলের নির্বাচন কমিটি।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ফলাফল দেখবেন যেভাবে

সাতক্ষীরায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে  শুরু হয়েছে ভ্রাম্যমাণ ‘ভোটের গাড়ি’ বা সুপার ক্যারাভান কার্যক্রম।

আমাদের তিনটি মৌলিক অঙ্গীকার হলো- শিক্ষা সংস্কার, দুর্নীতি দমন এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠন- ডা. শফিকুর রহমান

১৭ বছর পর নতুন ভোরের প্রত্যাশায় দৌলতপুরে বিএনপির বিশেষ দোয়া।

আফগানিস্তান মধ্য ও দক্ষিণ এশিয়ার মধ্যে একটি সেতু হয়ে উঠেছে

১৭ বছর ধরে বঞ্চনার শিকার গোলাপগঞ্জ-বিয়ানীবাজার

মায়ের পাশে দাড়ানো মেয়েটি পরীক্ষায় বসতে পারবে রবিবার

কুষ্টিয়া -৪ আসনঃ ৮ দলের জনপ্রিয় প্রার্থী আফজাল ; বিকল্প ভাবলে হাতছাড়া হবে আসন

‎সুন্দরবনে পর্যটকদের ঢল নেমেছে

মসুরক্ষেতে মিলল আগ্নেয়াস্ত্র: চিলমারী সীমান্তে বিজিবির বড় সাফল্য