রবিবার , ৭ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

কাদের সিদ্দিকীর বাসায় হামলা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৭, ২০২৫ ৫:০৯ পূর্বাহ্ণ

কৃষক-শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায় হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৬ সেপ্টেম্বর) মধ্যরাতে টাঙ্গাইল সদরে তার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ তানবীর আহাম্মেদ।

তিনি বলেন, ‘গতকাল রাতে ১০ থেকে ১৫ জন মুখোশধারী ব্যক্তি এসে কাদের সিদ্দিকীর বাসায় ঢিল ছোড়ে। আমরা খবর পেয়ে সেখানে গিয়ে ওনার সঙ্গে কথা বলেছি। এ ব্যাপারে তিনি এখনো কোনো লিখিত অভিযোগ করেননি।’

এর আগে ওইদিন দুপুরে সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের বর্ধিত সভায় বক্তৃতাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন কাদের সিদ্দিকী। দলীয় সূত্র জানায়, দুপুর ১২টার দিকে সভায় যোগ দেন কাদের সিদ্দিকী। সেখানে স্থানীয় নেতাকর্মীদের বক্তব্য শোনার প্রায় দুই ঘণ্টা পরে তিনি বক্তব্য শুরু করেন। প্রায় দশ মিনিট দাঁড়িয়ে বক্তব্য দেয়ার পর কাদের সিদ্দিকী অসুস্থ হয়ে বসে পড়েন। এ সময় নেতাকর্মীরা তাকে ধরাধরি করে গাড়িতে তুলে বাসায় নিয়ে যান।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

প্রশিক্ষণ প্রাইভেটকার পুকুরে পড়ে তরুণের মৃত্যু

‎সুন্দরবনের অভয়ারণ্যে মাছ ধরায় ট্রলার ও ডিঙি সহ জেলে আটক মাছ জাল জব্দ

ইসরাইলে আটক ফরাসি সংসদ সদস্যরা অনশনে

জাতীয় সমাবেশ সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতের প্রতিনিধি দলের সাথে ডিএমপির বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশে অপুষ্টিতে ভুগছে প্রায় ২ কোটি মানুষ

ইসরাইলের বিরুদ্ধে আইসিজেতে দক্ষিণ আফ্রিকার মামলায় যোগ দিল ব্রাজিল

চুয়াডাঙ্গায় মাটি খুঁড়তেই মিললো কলসভর্তি রুপার মুদ্রা

গাজা উপত্যকায় ভয়াবহ মানবিক সংকট: খাদ্যঘাটতিতে শিশুদের মৃত্যু, সীমিত মানবিক সহায়তা চালু

গাজীপুরে এক সাংবাদিককে জবাই করে হত্যা; বিএমএসএফের উদ্বেগ

সোহাগ হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বিক্ষোভ মিছিল