সোমবার , ৬ অক্টোবর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

ইসরাইলে আটক ফরাসি সংসদ সদস্যরা অনশনে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ৬, ২০২৫ ৬:০১ পূর্বাহ্ণ

ত্রাণ নিয়ে ফিলিস্তিনের গাজামুখী ফ্লোটিলায় যোগ দেওয়ার পর ইসরাইলের হাতে আটক হওয়া চারজন ফরাসি বামপন্থী সংসদ সদস্য অনশন শুরু করেছেন বলে জানিয়েছে তাদের দল।

প্যারিস থেকে এএফপি জানায়, রোববার ফরাসি বামপন্থী দল ফ্রান্স আনবাউডের ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ম্যানন ওব্রি ফরাসি রেডিও ফ্রান্সইনফোকে বলেন, আমরা তাদের কাছ থেকে কোনো খবর পাইনি। কেবল তাদের আইনজীবী ও ফরাসি কনসালের সঙ্গে সংক্ষেপে যোগাযোগ হয়েছে।

তিনি জানান, তাদের কঠিন পরিস্থিতিতে আটকে রাখা হয়েছে। একেকটি সেলে ১০ জনের বেশি মানুষ এবং পানির নাগাল পাওয়া কষ্টকর।

ফ্রান্স আনবাউড শনিবার ঘোষণা করে, তাদের জাতীয় সংসদের দুই সদস্য ফ্রাঁসোয়া পিকেমাল ও মারি মেসম্যর এবং ইউরোপীয় পার্লামেন্টের দুই সদস্য রিমা হাসান ও এমা ফুরো ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে অনশন শুরু করেছেন।

ওব্রি ফরাসি কর্তৃপক্ষকে আটক নাগরিকদের ফিরিয়ে আনার আহ্বান জানান।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

কক্সবাজারে ১৫ বছর পর ভূ-গর্ভস্থ পানি পাওয়া যাবে না

বাংলাদেশের কৃষি খাতে সম্ভাবনা ও সংকট: উন্নয়নের দ্বারপ্রান্তে গ্রামীণ কৃষি

পায়ে হেঁটে ১৫০ কিঃমিঃ পরিভ্রমণে গোবিপ্রবির ২ গার্ল ইন রোভার 

দীর্ঘ ১,৫১,৫৩৬ ঘণ্টা পর মাতৃভূমিতে তারেক রহমান

মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে পুলিশসহ ১০ জন ট্যাটাবিদ্ধ, অগ্নিসংযোগ

সাজিদ হত্যার বিচার ও ফ্যাসিস্টমুক্ত শিক্ষক নিয়োগ বোর্ডের দাবি ইবি ছাত্রদলের

সময়টাই তারেক রহমানের সবচেয়ে বড় শক্তি

ভূঞাপুরে শীতের শুরুতেই ব্যস্ততা বেড়েছে লেপ-তোষক কারিগরদের

মাদ্রাসা শিক্ষার ব্র্যান্ডিং ক্রাইসিস: পিএসসির সার্কুলারে এবারও ফাজিল ডিগ্রির নাম নেই

উখিয়ায় অস্ত্র কার্তুজ ইয়াবাসহ গ্রেপ্তার ৪