বৃহস্পতিবার , ১১ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

বাংলাদেশ–হংকং: ১৪ বল হাতে রেখেই জিতল বাংলাদেশ, লিটনের ফিফটি, ছক্কার রেকর্ড

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১১, ২০২৫ ৬:৩৮ অপরাহ্ণ

৭ উইকেটে জয়ে এশিয়া কাপ শুরু করল বাংলাদেশ। বাংলাদেশ জিতেছে ১৪ বল হাতে রেখে। ১৮তম ওভারে চতুর্থ বলে ১ রান নিয়ে দলকে জিতিয়ে দেন তাওহিদ হৃদয়। লিটন দাসের সঙ্গে তৃতীয় উইকেটে ৭০ বলে ৯৫ রানের জুটি গড়া হৃদয় ৩৬ বলে ৩৫ রান করে অপরাজিত ছিলেন। লিটনের বিদায়ের পর ব্যাটিংয়ে নামা জাকের আলী ১ বলে কোনো রান করতে পারেননি।

১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করা বাংলাদেশ ৪৭ রানে হারিয়েছিল ২ উইকেট। এরপর হৃদয়কে নিয়ে ৯৫ রানের জুটি গড়ে জয় নিয়ে সব অনিশ্চয়তা দূর করেন অধিনায়ক লিটন। টি–টোয়েন্টি এশিয়া কাপে প্রথম ম্যাচ খেলা লিটন ৩৯ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৯ রান করে আউট হয়েছেন। ইনিংসের একমাত্র ছক্কাটি এই সংস্করণে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড উপহার দিয়েছে লিটন দাসকে। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে লিটনের ছক্কা এখন ৭৮টি। পেছনে পড়লেন ৭৭ ছক্কা মারা মাহমুদউল্লাহ।

বাংলাদেশের পরের ম্যাচ শনিবার। আবুধাবিতেই বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

সংক্ষিপ্ত স্কোর

হংকং: ২০ ওভারে ১৪৩/৭ (নিজাকাত ৪২, জিশান ৩০, মুর্তজা ২৮; তানজিম ২/২১, রিশাদ ২/৩১, তাসকিন ২/৩৮)।

বাংলাদেশ: ১৭.৪ ওভারে ১৪৪/৩ (লিটন ৫৯, হৃদয় ৩৫*, পারভেজ ১৯, তানজিদ ১৪; আতিক ২/১৪)।

ফল: বাংলাদেশ ৭ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: লিটন দাস

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

‎মোংলা বন্দরে ভারত থেকে এলো ৫ হাজার টন চাল

প্রেমিকার বিয়ের খবর শুনে আত্মহত্যা করেছে এক যুবক

টাইফুন রাগাসার আঘাতে বিপর্যস্ত তাইওয়ান, নিহত ১৪

চুয়াডাঙ্গা জেলায় মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার ০১ দুই কেজি গাজা উদ্ধার

কুড়িগ্রামে চার আসনে বিএনপির স্বতন্ত্র প্রার্থীসহ ৩০ জনের মনোনয়ন জমা

ডুয়েটে শাটডাউন কর্মসূচির মধ্যেই শিক্ষার্থী শূন্য ক্যাম্পাসে নতুন ভিসির প্রবেশ

গুচ্ছ ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ইবিতে ছাত্রশিবিরের হেল্প ডেস্ক স্থাপন

নোবিপ্রবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া: প্রশাসনিক অবহেলার এক উৎকৃষ্ট দৃষ্টান্ত

পতিত ফ্যাসিস্ট-খুনীদের বিরুদ্ধে সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে – খেলাফত মজলিস

ইসরাইলের বিরুদ্ধে আইসিজেতে দক্ষিণ আফ্রিকার মামলায় যোগ দিল ব্রাজিল