সোমবার , ৩০ জুন ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

চাদা না পেয়ে স্বামী বেধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করলো ছাত্রদল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জুন ৩০, ২০২৫ ৬:০৪ অপরাহ্ণ

ভোলার তজুমদ্দিন উপজেলার কামারপট্টি এলাকায় চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে মারধর ও স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে শ্রমিক দল ও ছাত্রদল নেতাদের বিরুদ্ধে।

ভুক্তভোগী দম্পতির অভিযোগ থেকে জানা যায়, উপজেলার শম্ভুপুর ইউনিয়নের এক যুবককে গত শনিবার রাতে বাসায় ডেকে নিয়ে চাঁদার দাবিতে রাতভর নির্যাতন চালান উপজেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাসেল, তাঁর ভাই আলাউদ্দিনসহ সংঘবদ্ধ একটি দল।

গতকাল রোববার সকালে স্ত্রী ঘটনাস্থলে উপস্থিত হলে স্বামীকে ছাড়িয়ে নিতে ৪ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা না দেওয়ায় ওই যুবককে বেঁধে রেখে তাঁর স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করার অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী। ‘ভাই’ বলে পায়ে ধরে, কেঁদে ধর্ষকদের হাত থেকে রক্ষা পাওয়ার আকুতি জানালেও ধর্ষকদের হাত থেকে রক্ষা পাননি ওই নারী।

অভিযোগে আরও জানা গেছে, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে স্বামীকে এসএস পাইপ ও রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। পরে স্বামীকে অন্যত্র সরিয়ে স্ত্রীকে তজুমদ্দিন উপজেলা শ্রমিক দলের ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, আলাউদ্দিনসহ তিনজন মিলে ধর্ষণ করেন।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

সাত বছর ধরে যোগাযোগ ছিল রাষ্ট্রপতি চুপ্পুর সঙ্গে

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রধান তিন প্রার্থী জিতবে।

আটকা অবস্থায় গ্রেটা থুনবার্গের ওপর ইসরাইলি বাহিনীর নির্যাতন

স্বৈরাচার পতনের পরও শেখ মুজিবকে জানা বাধ্যতামূলক গোবিপ্রবি শিক্ষার্থীদের

‎সুন্দরবনে ৪৯০ কেজি অবৈধ কাঁকড়াসহ ৫ ব্যবসায়ী আটক

বিশ্ববিদ্যালয় চায় না ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকর

ইবিতে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী কল্যাণ সমিতি গঠন

প্রথম চালানে ভারতে গেল সাড়ে ৩৭ মেট্রিকটন ইলিশ

জাতীয় নির্বাচন কে কেন্দ্র করে রদ বদল হচ্ছে উপদেষ্টা পরিষদ

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা