মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

জামায়াত কার্যালয়ে হামলার এক যুগ পর দেড়শ আসামি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ১:২৯ অপরাহ্ণ

ফেনী জেলা জামায়াতের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার এক যুগ পর মামলা দায়ের করা হয়েছে। এতে পতিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীসহ ৮ জনের নাম উল্লেখ করে দেড়শ জনকে আসামি করা হয়েছে। জেলা জামায়াতের সাবেক দপ্তর সম্পাদক মো. শফিকুর রহমান বাদী হয়ে সোমবার রাতে মামলাটি করেন।

মঙ্গলবার জেলা জামায়াতের প্রচার সম্পাদক আ.ন.ম আবদুর রহীম আমার দেশকে জানান, ঘটনার পর সেই সময়ও মামলা করা হয়েছিল। তবে পুলিশ ভুয়া রিপোর্ট দিয়ে মামলাটি বিচার প্রক্রিয়ায় এগোতে দেয়নি।

মামলায় এজাহারে উল্লেখ করা হয়, ২০১৩ সালের ১৫ ডিসেম্বর রোববার রাত আড়াইটার দিকে শহরের শান্তি কোম্পানি রোডের আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসার উত্তর-পশ্চিম পাশে অবস্থিত জেলা জামায়াতে ইসলামীর অফিসের কলাপসিবল গেইট ভেঙে আসামিরা ভেতরে প্রবেশ করে।

এসময় ওই ভবনের দারোয়ান প্রাণ ভয়ে পালিয়ে গেলে তারা অতর্কিত গুলিবর্ষণ ও বোমা ফাটিয়ে অফিস ভাঙচুর করে। একপর্যায়ে গ্যারেজে থাকা নোহা গাড়ি (রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রে-চ-৫৩-৭৪৫৪) ও দুইটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

ভারতের সঙ্গে সম্পর্কে বিএনপির নীতি কী হবে, প্রশ্নে যা বললেন তারেক রহমান

হত্যাচেষ্টা মামলায় ঢাকসুর ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার

কুমিল্লা নগরীতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থী ও তার মায়ে মরদেহ উদ্ধার

কমছে হজের খরচ, প্যাকেজ ঘোষণা আজ

যশোর শিক্ষা বোর্ডে এইচএসসির প্রাইভেট পরীক্ষার্থীদের জন্য ১২ কলেজ তালিকাভুক্ত

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর বিবৃতি

ভিপি নুরের শারিরিক অবস্থার খোজ খবর নিলেন প্রধান উপদেষ্টা

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে রাজধানীতে জামায়াতে ইসলামীর সমাবেশ ও বিক্ষোভ মিছিল

প্রতিপক্ষদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিচার বিভাগকে চাপ দিচ্ছেন ট্রাম্প

ফিফা র‍্যাঙ্কিং এ বাংলাদেশ ৪৪ ভারত ৮৭