সোমবার , ১১ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা জুন-২০২৫ এর ২য় দিনের ইভেন্ট অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১১, ২০২৫ ৪:০৫ অপরাহ্ণ

“সেবার ব্রতে চাকরি” প্রতিপাদ্যকে সামনে রেখে জনাব মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয়ের সভাপতিত্বে নিয়োগ বোর্ডের সমন্বয়ে টাঙ্গাইল জেলার পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা জুন-২০২৫ এর অংশ গ্রহণকারী প্রার্থীদের ২য় দিনের ইভেন্ট ২০০ মিটার দৌড়, পুশআপ, লং জাম্প, হাই জাম্প পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ সুপার মহোদয়, ২য় দিনের সকল ইভেন্টে উত্তীর্ণ প্রার্থীদের বলেন নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ সচ্ছতার ভিত্তিতে সম্পন্ন হবে। দক্ষ, মেধাবী ও যোগ্য প্রার্থীরা চাকুরী পাবে। তিনি, আরও বলেন, কেউ দালাল, প্রতারক চক্রের প্রলোভনে পড়বেন না। নিয়োগ সংক্রান্ত বিষয়ে দালাল/প্রতারক চক্র থেকে দূরে থাকুন।

এ সময় নিয়োগ বোর্ডের সদস্য সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য অফিসারগণ সহ নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত