শনিবার , ২০ ডিসেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

দৌলতপুরে সারের সরবরাহ স্বাভাবিক রাখতে কৃষি বিভাগের কঠোর তৎপরতা অবৈধ পাচার রোধে জব্দ ৪০ বস্তা ইউরিয়া।

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২০, ২০২৫ ৭:০২ পূর্বাহ্ণ


তানভীর আজাদ , দৌলতপুর (কুষ্টিয়া):
কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলায় কৃষকদের দোরগোড়ায় ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে এবং কৃত্রিম সংকট রোধে কঠোর তৎপরতা শুরু করেছে উপজেলা কৃষি বিভাগ। উপজেলা প্রশাসনের সার্বিক তদারকিতে নিয়মিত মনিটরিং, অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
গত ০৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দৌলতপুর উপজেলায় যোগদানের পর থেকেই উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেহানা পারভীন ডিলার, কৃষক ও প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিয়মিত সভা ও মাঠপর্যায়ের তদারকি জোরদার করেছেন। সারের বাজারে অসাধু সিন্ডিকেট ভাঙতে উপজেলার ১৪টি ইউনিয়নে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে শক্তিশালী মনিটরিং ব্যবস্থা চালু করা হয়েছে।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, সারের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে ইতোমধ্যে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। অবৈধভাবে মজুতকৃত সার জব্দ করে নিলামের মাধ্যমে বিক্রি করা হচ্ছে এবং প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হচ্ছে।

ডিসেম্বরের জন্য পর্যাপ্ত সার বরাদ্দ

উপজেলা কৃষি অফিস জানায়, ডিসেম্বর ২০২৫ মাসের জন্য দৌলতপুর উপজেলায় পর্যাপ্ত পরিমাণ সার বরাদ্দ রয়েছে। এর মধ্যে—
****ইউরিয়া: ১,৩৭২ মেট্রিক টন
***টিএসপি: ৩২০ মেট্রিক টন
***ডিএপি: ৬৮০ মেট্রিক টন
***এমওপি: ৫৬৩ মেট্রিক টন
এই সার উপজেলার প্রায় ৯০ হাজার কৃষক পরিবারে সুষম বণ্টনের মাধ্যমে সরবরাহ করা হচ্ছে, যা চলতি মাসের চাহিদা পূরণে যথেষ্ট বলে নিশ্চিত করেছে কৃষি বিভাগ।
অবৈধ পাচারকালে ৪০ বস্তা ইউরিয়া জব্দ
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে স্থানীয় কৃষকরা একটি নছিমন গাড়িসহ ৪০ বস্তা ইউরিয়া সার আটক করেন।স্থানীয় সূত্রে জানা গেছে, আদাবাড়িয়া ইউনিয়নের সরকারি বিএডিসি সার ডিলার মেসার্স মামুন ট্রেডার্সের স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল মামুন নিজ গোডাউন থেকে ওই সার নছিমন গাড়িতে করে পার্শ্ববর্তী মেহেরপুর জেলার সাহেবনগর এলাকায় এক ব্যবসায়ীর কাছে অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে পাচার করছিলেন।
এ সময় ধর্মদহ গ্রামের কাজিপুর ব্রিজের ওপর কৃষকরা গাড়িটি আটক করে চালকের কাছে সারের বৈধ রসিদ চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। পরে বিষয়টি উপজেলা কৃষি কর্মকর্তাকে জানানো হলে সারসহ গাড়িটি জব্দ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রেহানা পারভীন বলেন,
“বর্তমান কৃষিবান্ধব সরকার ন্যায্যমূল্যে কৃষকের কাছে সার পৌঁছাতে আন্তরিক। সারের কোনো ঘাটতি নেই। কেউ যদি কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত দাম দাবি করে, তাহলে তাৎক্ষণিকভাবে কৃষি বিভাগকে জানানোর জন্য অনুরোধ করছি।”

তিনি ফসল উৎপাদনে সুষম সার ব্যবহারের পরামর্শ দিয়ে বলেন, এতে সারের অপচয় কমবে এবং উৎপাদন ব্যয় হ্রাস পাবে। একই সঙ্গে সারের কারসাজি রোধে সুশীল সমাজ, গণমাধ্যমকর্মী ও সাধারণ জনগণকে সচেতন ভূমিকা রাখার আহ্বান
পদ্মা নদী বিধৌত উর্বর এই অঞ্চলে ধান, পাট ও তামাকের ব্যাপক চাষ হয়। ব্রিটিশ আমেরিকান টোব্যাকোসহ বিভিন্ন প্রতিষ্ঠানের সহায়তায় বাণিজ্যিক তামাক চাষ হলেও বর্তমানে ভুট্টা তামাকের বিকল্প ফসল হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে। এছাড়া ডাল, তৈলবীজ, সবজি, উন্নত জাতের আম ও লিচু উৎপাদনেও দৌলতপুর সারা দেশে পরিচিত। উপজেলার একটি বড় অংশের মানুষের জীবিকা পানের বরজের ওপর নির্ভরশীল, যেখানে উৎপাদিত ‘মিষ্টি পান’ বিদেশেও রপ্তানি হচ্ছে।
উপজেলা কৃষি অফিসের এই কঠোর তদারকির ফলে দৌলতপুরের সাধারণ কৃষকদের মাঝে স্বস্তি ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয়রা।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

শার্শা সাতমাইল-গোগা সড়ক : কাজ বন্ধের ২৪ ঘণ্টার মধ্যে ফের ঢালাই

লালমনিরহাট জেলা সুযোগ্য পুলিশ সুপার মহোদয় কর্তৃক হাতিবান্ধা থানা বার্ষিক পরিদর্শন।

স্বৈরাচার পতনের পরও শেখ মুজিবকে জানা বাধ্যতামূলক গোবিপ্রবি শিক্ষার্থীদের

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা জুন-২০২৫ এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন”

লোগো পরিবর্তন নিয়ে গার্ডিয়ান বাংলাকে যা বললেন জামায়াত নেতৃবৃন্দ

জাকসু নির্বাচন বর্জন ছাত্র দলের

দুর্নীতির শ্বেতপত্র চেয়ে ইবি বৈছাআ’র ৭২ ঘন্টার আল্টিমেটাম

বান্ধবীকে কোলে বসিয়ে ঘুরতে যাওয়া যুগলকে ৭৫ হাজার টাকা জরিমানা করলো পুলিশ

হিরো আলমকে তালাক দিলেন রিয়া মনি

গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের প্রধান সড়কের নামকরণ ‘আব্দুল হাই স্যার সড়ক’