রবিবার , ১৭ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা জুন-২০২৫ এর প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন”

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৭, ২০২৫ ৫:৩০ অপরাহ্ণ

নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স মাঠে “ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ জুন-২০২৫” এর বাছাই প্রক্রিয়া (শারীরিক মাপ ও Physical Endurance Test) শুরু হয়েছে। অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদার মহোদয়ের নেতৃত্বে আজ ১৭ আগস্ট ২০২৫ খ্রি. (রবিবার) সকাল থেকে এ প্রক্রিয়া শুরু হয়। তিন দিন ব্যাপী বাছাই কার্যক্রমের আজ প্রথম দিন। আজকে প্রার্থীদের উচ্চতা, ওজন এবং বুকের মাপ যাচাই করা হয়। পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদার মহোদয় আজকের দিনের প্রাথমিক ভাবে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে আর্থিক লেনদেন এবং দালাল চক্রের সাথে যোগাযোগ থেকে বিরত থাকার ব্যাপারে সতর্ক করেন । তিনি আরোও বলেন, শতভাগ স্বচ্ছতার সাথে শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করা হবে এবং চূড়ান্তভাবে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদের জন্য নিয়োগ প্রদান করা হবে। নারায়ণগঞ্জ জেলা পুলিশ একটি স্বচ্ছ নিয়োগ উপহার দিতে অঙ্গীকারবদ্ধ বলে জানান পুলিশ সুপার, নারায়ণগঞ্জ মহোদয় ।

এ সময় নিয়োগ বোর্ডের সদস্যগণ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ নিয়োগ কার্যক্রমে নিয়োজিত সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

নতুন কৌশলে রাজপথে নামার পরিকল্পনা এনসিপির

ইবিতে হাদির গায়েবানা জানাযা ও বিক্ষোভ মিছিল

ভারতীয় জুয়া ‘তীর শিলং’ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা জেলা প্রশাসক সারওয়ারের

‎সুন্দরবনে চোরা শিকারিদের লোভের মরন ফাঁদে বাঘ

আপনি আমি কেউ নিরাপদ নয়: আসিফ মাহমুদ

গুচ্ছ ‘এ’ ইউনিট ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ইবিতে ছাত্রশিবিরের হেল্প ডেস্ক স্থাপন

লোগো পরিবর্তন নিয়ে গার্ডিয়ান বাংলাকে যা বললেন জামায়াত নেতৃবৃন্দ

নিউ ইয়র্কে নেতাদের ওপর আ.লীগের হামলায় এনসিপির উদ্বেগ

কাতারের রাজধানীতে ইসরাইলী বর্বরোচিত হামলার প্রেক্ষিতে তারেক রহমানের বিবৃতি

রাজধানীতে ১০৮ মিলিমিটার বৃষ্টিতে জলাবদ্ধতায় জনভোগান্তি চরমে