সৈয়দ সরোয়ার সাদী, ভূঞাপুর:
টাঙ্গাইলের গোপালপুরে শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে, তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট নীরবতা পালন করেছেন টাঙ্গাইল-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।

শনিবার (২০ ডিসেম্বর) টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হেমনগরে আয়োজিত এক কর্মসূচিতে তিনি এ নীরবতা পালন করেন। এ সময় উপস্থিত নেতাকর্মীরা শহীদ শরিফ ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেন, শহীদদের ত্যাগ জাতি কখনো ভুলবে না। গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁদের আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


















