শনিবার , ২০ ডিসেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

গোবিপ্রবিতে শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২০, ২০২৫ ২:৩৭ অপরাহ্ণ

গোবিপ্রবি প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের অগ্ৰনায়ক, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (২০শে ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে যহরের নামাজের শেষে বেলা ২:০০ টায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে এই জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের কয়েকশো শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এ সময় গায়েবানা জানাজার পূর্বে বক্তব্য রাখেন গোবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুৎ।
এসময় তিনি ২০১৩ সালে ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলায় বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করা। ২০১৮ সালে শহীদ আবরারকে হত্যা এবং সর্বশেষ আমাদের সকলের প্রিয় ওসমান হাদি সহ সকল ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শহীদের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, “শহীদ ওসমান হাদী ভাই ভারতীয় আগ্ৰাসনের অগ্ৰনায়ক ছিলেন তাকেও কিলিং মিশনের মাধ্যমে হত্যা করা হয়েছে। যে বুলেট দিয়ে শহীদ ওসমান হাদী ভাইকে শহীদ করা হয়েছে, সেই বুলেট শুধু ওসমান হাদী ভাইকে শহীদ করেনি, সেটি সারা বাংলাদেশকে আঘাত করেছে।”

পরবর্তীতে বক্তব্য রাখেন গোবিপ্রবির ইএসডি ডিপার্টমেন্টের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আবু দারদা। এ সময় তিনি পবিত্র কুরআনের সুরা আল বাকারার ১৫৪ নং আয়াতের উদ্বৃতি দিয়ে বলেন, “আল্লাহর রাস্তায়, ফ্যাসিবাদীর বিরুদ্ধে যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলোনা বরং তারা জিবিত আছে তোমরা তা উপলব্ধি করো না। আমরা প্রত্যেকে এক একজন হাদী।” এসময় তিনি ওসমান হাদী খুনিকে ধরতে না পারাকে প্রশাসনের দূর্বলতা বলে উল্লেখ করেন।

এ ছাড়াও শিক্ষার্থীরা আরও বলেন, “ইদানীং আমরা কিছু কালচারাল ফ্যাসিস্ট ও শাহবাগী সুশীলদের দেখতে পাচ্ছি, যারা ওসমান হাদি ভাইয়ের মৃত্যুকে নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করছে এবং ভারতীয় আগ্রাসনের পক্ষে অবস্থান নিয়েছে। তাদেরকে স্পষ্ট বলতে চাই তোমরা ভারতীয় আধিপত্যের পক্ষে কথা বললে ভারতে চলে যাও। তোমরা মোদির পক্ষে কথা বললে মোদির কাছে চলে যাও। ওসমান হাদি ভাইয়ের সংগ্রাম ছিল এই কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে। আমাদের সংগ্রামও এই কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে চলছে, চলবে ইনশাআল্লাহ।”

উক্ত নামাজে জানাজায় পরবর্তীতে ভারতীয় আদিপত্যবাদ বিরোধী কফিন মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মেইন গেট হতে শুরু হয়ে কফিন কাঁধে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইএসডি ডিপার্টমেন্টের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু দারদা।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

আটকা অবস্থায় গ্রেটা থুনবার্গের ওপর ইসরাইলি বাহিনীর নির্যাতন

নারীদের প্রতি সহানুভূতিশীল ছিল ছাত্রলীগ: ভিপি প্রার্থী কাদের

বাংলাদেশ সেন্ট্রাল জেল এর নাম রাখা হল কারেকশন সার্ভিস বাংলাদেশ’

মোজো সাংবাদিকদের নিয়ে উমামা ফাতেমার মন্তব্যের তীব্র নিন্দা-প্রতিবাদ এমআরএ-এর

জুলাইয়ের মায়েরা” শীর্ষক অনুষ্ঠানে অভিভাবকদের সমাবেশ এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

জুলাইয়ের মায়েরা” শীর্ষক অনুষ্ঠানে অভিভাবকদের সমাবেশ এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

ঢাকা জেলার ডিবি (উত্তর) কর্তৃক ৩০০ (তিনশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে ৯ জন

সিরিয়ার আকাশপথে বিমান চলাচলে ৩৭% বৃদ্ধি

শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা’র উদ্যোগে ১০২ তম ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত

জুলাই ঘোষণা পত্র এখন শিক্ষার্থীদের প্রত্যাশা