সোমবার , ৪ আগস্ট ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

জুলাইয়ের মায়েরা” শীর্ষক অনুষ্ঠানে অভিভাবকদের সমাবেশ এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৪, ২০২৫ ৫:০৮ অপরাহ্ণ
জুলাইয়ের মায়েরা” শীর্ষক অনুষ্ঠানে অভিভাবকদের সমাবেশ এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা জেলা প্রশাসন আয়োজনে জেলা কার্যালয় সম্মেলন কক্ষে আজ ০২ আগস্ট ২০২৫ খ্রিঃ সকাল ১০:৩০ ঘটিকায় “জুলাইয়ের মায়েরা” শীর্ষক অনুষ্ঠানে অভিভাবকদের সমাবেশ এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চুয়াডাঙ্গা। ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪–এর প্রেক্ষাপটে আয়োজিত এ অনুষ্ঠানে “Mothers of July”, “জুলাই অনির্বাণ”সহ ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের পটভূমি, প্রেক্ষাপট ও তাৎপর্য নিয়ে নির্মিত একাধিক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

প্রামাণ্যচিত্রগুলোর মাধ্যমে সেই সময়ের সাহসী ভূমিকা পালনকারী পরিবারগুলোর ত্যাগ ও সংগ্রামকে স্মরণ করা হয়। “জুলাইয়ের মায়েরা” শীর্ষক এই ব্যতিক্রমী আয়োজন অভিভাবকদের সম্মানে এক গভীর শ্রদ্ধা নিবেদন হিসেবে পরিগণিত হয়। এই আয়োজনটি ছিল একটি ঐতিহাসিক অধ্যায়ের প্রতি সম্মান প্রদর্শনের প্রয়াস, যা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে দেশপ্রেম ও মুক্তির চেতনায়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জুলাই শহিদ ও আহত পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

জাতীয় নির্বাচন কে কেন্দ্র করে রদ বদল হচ্ছে উপদেষ্টা পরিষদ

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ ২ জন মাদক কারবারি গ্রেফতা

১৭ বছর ধরে বঞ্চনার শিকার গোলাপগঞ্জ-বিয়ানীবাজার

ভাঙ্গায় রুগীবাহী এম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভাই বোন সহ নিহত-৩ আহত-২

সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ০৪ (চার) কেজি গাঁজা সহ ১ জন মাদক কারবারি গ্রেফতার

৬ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়

শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও খেলাধুলায় অংশগ্রহণ নিশ্চিতে জহির রায়হান ছাত্রাবাসে ব্যাডমিন্টন কোর্ট নির্মাণ

মবকারীদের অবিলম্বে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক গবেষণা সম্মেলন

বরগুনায় নির্বাচনী মাঠে উত্তাপ, মনোনয়নপত্র দাখিলে ব্যস্ত প্রার্থীরা