শনিবার , ২০ ডিসেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

নোবিপ্রবিতে মালেক উকিল হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২০, ২০২৫ ৪:০৯ অপরাহ্ণ

নোবিপ্রবি প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শিক্ষার্থীরা বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক উকিল হলের নাম পরিবর্তন করে ‘শহীদ ওসমান হাদি হল’ নামকরণের দাবি জানিয়েছেন। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে হলের সামনে নতুন নামসংবলিত ব্যানার টাঙিয়ে এ দাবি প্রকাশ করা হয়।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে ওই রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গ্রুপে হলের নাম পরিবর্তনের দাবি উঠলে তাতে ব্যাপক সমর্থন জানান শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের ওশেনোগ্রাফি বিভাগের শিক্ষার্থী জিহাদুল ইসলাম রাফি বলেন, “বীর শহীদ ওসমান হাদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের স্বাধীনতার লড়াইয়ের এক অমর সৈনিক। যতদিন বাংলাদেশ থাকবে, ততদিন তিনি বাংলাদেশপন্থীদের অন্তরে অমর হয়ে থাকবেন।”

তিনি আরও যোগ করেন, “এ প্রেক্ষাপটে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা ওসমান হাদির নামে একটি হলের নামকরণের দাবি জানিয়ে আসছেন। তারই ধারাবাহিকতায় আজ মালেক উকিল হলের নাম পরিবর্তন করে ‘বীর শহীদ ওসমান হাদি হল’ নামকরণের দাবিতে নামফলক টাঙানো হয়েছে। শিগগিরই হল প্রশাসনের কাছে আনুষ্ঠানিক স্মারকলিপি দেওয়া হবে।”

এ বিষয়ে হল প্রভোস্ট তসলিম মাহমুদ বলেন, “শিক্ষার্থীদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক আবেদন আসেনি। আনুষ্ঠানিক প্রস্তাব এলে তা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাব। প্রশাসনের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।”

উল্লেখ্য, এ ধরনের নাম পরিবর্তনের উদ্যোগ সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়েও দেখা গেছে, যেখানে শিক্ষার্থীরা বঙ্গবন্ধু হলের নাম ‘শহীদ ওসমান হাদি হল’ করার দাবি তুলেছেন।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

বিজয়ী হলে কালচারাল ফ্যাসিবাদের কবর রচনা করবো: সাদিক কায়েম

ঘুষ বাণিজ্যের অভিযোগে কানুনগোর বদলি হলেও একই অভিযোগে স্বপদে বহাল এডিসি রেভিনিও

আবু সাঈদ হত্যা মামলার প্রথম সাক্ষ্য গ্রহণ আজ

ভিকারুননিসা নূন স্কুলে হিজাব পরে আসায় ক্লাস থেকে বের করে দিলো ২২ শিক্ষার্থীকে

শুধু আওয়ামী লীগ বললে ভারতের বর্ডার খুলে দেওয়া হচ্ছে: বিএনপি নেতা

সমুচা না নিয়ে আসায় বিচার বসিয়ে স্বামীকে পিটালো বউ

মবোক্রেসি কঠোরহস্তে দমন করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

চুয়াডাঙ্গায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জুন ২০২৫ এর মাঠ পর্যায়ের ৩য় দিনের কার্যক্রম সম্পন্ন

‎বাগেরহাটে মাজারের দিঘিতে গোসলে নেমে কুমিরের পেটে সাত বছরের শিশু

ভিপি নুরের শারিরিক অবস্থার খোজ খবর নিলেন প্রধান উপদেষ্টা