খাগড়াছড়ি, ২১ ডিসেম্বর ২০২৫ (দুপুর ১টা ২০ মিনিট):
পার্বত্য জেলা খাগড়াছড়িতে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে নিয়মিত জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরে আয়োজিত এ অনুষ্ঠানে মানবিক সহায়তা প্রদান করেন জিএসও-২ (ইন্ট) মেজর কাজী মোস্তফা আরেফিন। এ সময় জেলার মোট ১৪ জন অসহায় ব্যক্তির হাতে সহায়তা তুলে দেওয়া হয়।
সহায়তার আওতায় উন্নত চিকিৎসার জন্য ৪ জন অস্বচ্ছল রোগী, বাইতুল করিম মাদ্রাসা মেরামত কাজে সহায়তা, বসতবাড়ি নির্মাণের জন্য ৩ জন, স্বনির্ভরতার লক্ষ্যে ৪ জন, এবং শিক্ষা সামগ্রী ক্রয় ও লেখাপড়ার খরচের জন্য ২ জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়।
মানবিক সহায়তা পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং এ ধরনের সহায়তার জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান। সংশ্লিষ্টরা জানান, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।



















