সোমবার , ২২ ডিসেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

বাগেরহাট-১ আসনে বিএনপির মনোনয়ন পেলেন কপিল কৃষ্ণ মণ্ডল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২২, ২০২৫ ৫:২১ পূর্বাহ্ণ

প্রিন্স মন্ডল অলিফ, চিতলমারী, বাগেরহাট:

দীর্ঘদিনের জল্পনা–কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাগেরহাট-১ (চিতলমারী–ফকিরহাট–মোল্লাহাট) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মতুয়া বহুজন সমাজ ঐক্যজোটের সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মণ্ডল।

রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে কপিল কৃষ্ণ মণ্ডল তাঁর মনোনয়ন নিশ্চিত হওয়ার বিষয়টি মুঠোফোনে নবধারা-কে জানান।

তিনি বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেন।

এর আগে গত কয়েকদিন ধরে হাট–বাজার, চায়ের দোকানসহ সর্বত্র এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বাগেরহাট-১ আসনে বিএনপির মনোনয়ন কে পাচ্ছেন—এ নিয়ে ব্যাপক আলোচনা চলছিল।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

মৃত্যুর আগে ওসমান হাদির সেই বক্তব্য নতুন করে নাড়া দিচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত দারুল ফায়েজ ইসলামিয়া দাখিল মাদরাসা

৭ বছরেও কাজে আসছে না মহেশপুর পানি শোধনাগার

ইবির আইসিটি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. তারেক হাসান

শৈলকুপায় রাজনৈতিক অস্থিরতা: বিএনপি নেতা বাবলু মোল্লার বিরুদ্ধে জামায়াত কর্মীদের হুমকি ও হামলার অভিযোগ

গাজায় মানবিক সহায়তা প্রদানের অনুমতি দেওয়ার আহ্বান জানাচ্ছি: তারেক রহমান

প্রধান বিচারপ্রতি হলেন জুবায়ের রহমান চৌধুরী।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আকাশের পাশে দাঁড়ালেন জামায়াত নেতা আফজাল হোসাইন

ইসরাইলকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধের আহ্বান

রাকসু নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার ছাত্রদল নেতা মিঠুর