মঙ্গলবার , ২৩ ডিসেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

চিতলমারীতে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ছাত্রদলের আনন্দ মিছিল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৩, ২০২৫ ৫:০২ পূর্বাহ্ণ


প্রিন্স মন্ডল অলিফ, চিতলমারী, বাগেরহাটঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাগেরহাটের চিতলমারীতে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) বিকাল ৪টায় উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এ উপলক্ষে উপজেলার বিভিন্ন কলেজ ও সাতটি ইউনিয়ন থেকে ছাত্রদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে চিতলমারী উপজেলা মোড়ে এসে সমবেত হন। পরে সেখানে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলটির নেতৃত্ব দেন চিতলমারী উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক লিমন বিশ্বাস ইউনুস। মিছিলে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ূন শেখ ও ইয়াসিন ফকির।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আশরাফুল ইসলাম, আবুল হাসান, আকবার গাজী; সদস্য ইমাম হাসান, ইসমাইল শেখ, সোহাগ কাজী, সাব্বির কাজী, মেহেদী শেখ, আবু হানিফা, তাফসির গাজী, ইসমাইল গাজী, আজিজুল ইসলাম রানা, শামিম শেখ, জিয়াউল শেখ, সাজি

সর্বশেষ - ধর্ম