শুক্রবার , ২৬ ডিসেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

খুলনা মহানগরীতে চাঞ্চল্যকর শিউলি বেগমকে (৫০) হত্যা মামলার আসামি ছেলে রিয়াদ খান (১৯) কে ফেনী থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৬, ২০২৫ ৬:১০ পূর্বাহ্ণ

খুলনা মহানগরীতে চাঞ্চল্যকর শিউলি বেগমকে (৫০) হত্যা মামলার আসামি ছেলে রিয়াদ খান (১৯) কে ফেনী থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গ্রেফতারকৃত আসামি রিয়াদ ডুমুরিয়া গজেন্দ্রপুর গ্রামের সালাউদ্দিন খানের ছেলে। আজ (২৫ ডিসেম্বর) র‌্যাব-সিপিসি সদর কোম্পানি ও র‌্যাব-৭, সিপিসি-১, ফেনীর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলার সদর থানায় বিশেষ অভিযান পরিচালনা করে খুলনা সদর থানার চাঞ্চল্যকর শিউলি হত্যা মামলার এজাহারভুক্ত একমাত্র পলাতক আসামী মোঃ রিয়াদকে গ্রেফতার করে। আসামি রিয়াদ খান ও নিহত ভিকটিম শিউলি বেগম সম্পর্কে মা-ছেলে। নিহত শিউলি বেগম পেশায় একজন সৌদি আরব প্রবাসী ছিলেন। গত ২৭ অক্টোবর তিনি দুই মাসের ছুটিতে বাংলাদেশে আসেন। গত ১০ ডিসেম্বর দিবাগত রাতে মিউনিসিপ্যাল ট্যাংক রোডরে একটি বাড়তিে আসামি রিয়াদ খান অজ্ঞাত কারণে তার মা ভিকটিম শিউলি বেগমকে হত্যা করে আত্মগোপনে চলে যায়। এরপর ভিকটিমের ছোট ভাই ডুমুরিয়া সেনপাড়ার রায়হান গাজী বাদী হয়ে খুলনা সদর থানায় রিয়াদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। উল্লেখ যে, গ্রেফতারকৃত আসামির হেফাজত ২ লক্ষ ৫ হাজার ৮৪০ টাকা, দুইটি আইফোন, একটি স্মার্ট ফোন ও একটি এয়ারপড জব্দ করা হয়েছে। এ গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব ৬ সূত্রে জানা গেছে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

ভারী বর্ষণের ফলে নেপালে ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ অবহেলার পর আইআইইআরে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

যৌন হয়রানির অভিযোগ উঠছে ঢাবি ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান ড.মো: ফেরদৌস এর বিরুদ্ধে

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির মানবাধিকার বিষয়ক উপদেষ্টা মিস হুমা খানের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

কোটিপতি ৩ ঝাড়ুদারের ঢাকায় ফ্ল্যাট-প্লট, বিদেশে পড়ে সন্তান

দর্শনা অডিটোরিয়ামে দায়িত্বশীল সমাবেশেরুহুল আমিন

কত ভোট কাস্টিং হয়েছে চাকসুতে

নেদারল্যান্ডসে অভিবাসনবিরোধী ব্যাপক বিক্ষোভ

কুমিল্লায় বাহার-সূচনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

‎সুন্দরবনে চোরা শিকারিদের লোভের মরন ফাঁদে বাঘ