শুক্রবার , ২৬ ডিসেম্বর ২০২৫ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

ময়মনসিংহ ইয়ুথ ক্লাবের উদ্যোগে থার্টি ফার্স্ট নাইট অপসংস্কৃতি প্রতিরোধ ক্যাম্পেইন শুরু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৬, ২০২৫ ১:০৬ অপরাহ্ণ

এর উদ্যোগে থার্টি ফার্স্ট নাইট অপসংস্কৃতি প্রতিরোধ ক্যাম্পেইন শুরু

থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে অপসংস্কৃতি, সহিংসতা ও ক্ষতিকর উদযাপন প্রতিরোধে Mymensingh Youth Club (MYC) ময়মনসিংহ মহানগরজুড়ে শুরু করেছে সচেতনতামূলক ক্যাম্পেইন ২০২৫। এর অংশ হিসেবে বৃহস্পতিবার নগরীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় নির্বাচিত স্পটে পোস্টারিং ও শহরব্যাপী লিফলেট বিতরণ (১ম পর্ব) সম্পন্ন করা হয়।

পথচারী ও স্থানীয় বাসিন্দাদের একাংশ এই উদ্যোগের প্রশংসা করে জানান, সামাজিক দায়বদ্ধতা থেকে এমন সচেতনতা কার্যক্রম সময়ের দাবি। ক্যাম্পেইনটিতে গুরুত্ব দিয়ে বলা হয়েছে থার্টি ফার্স্ট নাইটে পটকা, আতশবাজি, স্কাই ল্যান্টার্নের কারণে শিশু, মানুষ ও প্রাণী বিপদে পড়ে, আগুন লাগে এবং পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়, অতীতেও মানুষ ও পশু-পাখি আহত-নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।

সংগঠনটির উদ্যোক্তরা জানান, MYC একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে বছরজুড়ে বিভিন্ন কল্যাণমূলক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর আগে তারা ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইনসহ জনস্বার্থে একাধিক উদ্যোগ বাস্তবায়ন করেছে।

আয়োজকদের মতে, এই ক্যাম্পেইনের লক্ষ্য হলো উদযাপনের নামে মানুষ, শিশু ও প্রকৃতির ওপর ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করা।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, আগ্রহী ব্যক্তিরা এই কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হতে বা আর্থিক সহায়তা দিতে সংগঠনের অফিসিয়াল পেজ (Mymensingh Youth Club)-এ যোগাযোগ করতে পারেন।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত