শনিবার , ২৭ ডিসেম্বর ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

ভাঙ্গায় রুগীবাহী এম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ভাই বোন সহ নিহত-৩ আহত-২

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ২৭, ২০২৫ ১২:৫৫ অপরাহ্ণ

ভাঙ্গা ফরিদপুর প্রতিনিধি

ঢাকা খুলনা মহাসড়কে ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় শনিবার (২৭ ডিসেম্বর) সকালে রুগীবাহী এম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আপন ভাই বোন সহ ৩ জন নিহত হয়েছে । দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে ২ জন। ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। গুরুতর আহতদের ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। দুর্ঘটনায় এ্যম্বুলেন্সে থাকা নিহতরা হলো যশোর জেলার কেশবপুর থানার বাবর আলী পুত্র মিজানুর রহমান(৪০) ও মেয়ে বিউটি (৩০) এবং যশোর জেলার মনিরামপুর থানার রহমতুল্লাহ পুত্র নিশান (২৩)।
হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার হেলাল উদ্দিন জানান, যশোরের কেশবপুর এলাকা থেকে রোগী বহন করে একটি অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো ছ-৭১-৪৪৪৪) ঢাকা যাচ্ছিল। অ্যাম্বুলেন্সটি মুনসুরাবাদ বাসস্ট্যান্ড আসলে বিপরিত দিক থেকে খুলনাগামী টিন বোঝাই ট্রাক (ঝিনাইদহ ট-১১-১৭৩১) ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজন নিহত ও দুজন আহত হয়। ঘাতক ট্রাকটি দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে গেছে। ট্রাকটি আটক করতে পুলিশ কাজ করছে।
দুর্ঘটনায় গুরুতর আহত রুকাইয়া সুলতানা নীলা(৩৫) ও এ্যম্বুলেন্সের চালক কৃষ্ণ (৫৫) কে ফরিদপুর ও ঢাকা মেডিকেল কলেজ পাঠানো হয়েছে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশের কৃষি খাতে সম্ভাবনা ও সংকট: উন্নয়নের দ্বারপ্রান্তে গ্রামীণ কৃষি

গ্রাম আদালতে ন্যায্য বিচার না অতিরিক্ত বোঝা?

দৌলতপুর সীমান্তে বিজিবির টানা অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক, উদ্ধার ভারতীয় মদ

ভারতীয় জুয়া ‘তীর শিলং’ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা জেলা প্রশাসক সারওয়ারের

ট্যাগ দেওয়া রাজনীতি ভূমিধ্বস পরাজয় হয়েছে

বেচে আছেন ইরানি সামরিক রাজনৈতিক ব্যক্তিত্ব আলী শামখানি।

শ্যামনগরে সরস্বতি প্রতিমা তৈরী শিল্পিরা শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন

ভারত কখনও আমাদের বন্ধু হতে পারে না: এটিএম আজহারুল

চুয়াডাঙ্গায় সংসদ নির্বাচনে ৩ প্রার্থীরপক্ষে মনোনয়নপত্র উত্তোলন

নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন পরিবর্তন; পরবর্তী মনোনয়ন পেলেন ফরহাদ