আলী হোসেন, কুষ্টিয়াঃ গানের কবি, প্রেমের কবি রবিন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শিলাইদহে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

৪ ই জানুয়ারি রবিবার সকালে শিলাইদহ উন্নয়ন ফোরামের উদ্যোগে গরীব মেহনতী মানুষদের মাঝে এ-ই শীতবস্ত্র বিতরণ করা হয়।
সকাল থেকে কনকনে শীত ভেঙে গরীব মেহনতী মানুষের ঢলনামে শিলাইদহের রফিক জোয়ার্দারের নান্দনিক কাঠের বাড়িতে। এসময় শতাধিক গরীব মেহনতী মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে এ-ই মানুষগুলোর মুখে হাসি ফোটে। তাদের প্রত্যাশা শিলাইদহ উন্নয়ন ফোরাম আরো সেবামূলক কাজের মাধ্যমে যেন মানুষের পাশে দাঁড়ায়।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন, সামাজিক সেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক আশিকুল ইসলাম চপল।
শিলাইদহ উন্নয়ন ফোরামের আহবায়ক কামরুজ্জামান শাহিন ও সদস্য সচিব সুমন আহমেদের সার্বিক ব্যবস্থাপনায় এসময় আরো উপস্থিত ছিলেন, ফোরামের সদস্য কবির খান, রফিক জোয়ার্দার, মোস্তাক আহমেদ, মজিবুল হক, মোহাম্মদ তাওহীদ, আবু তালহা সহ অনান্য সদস্যবৃন্দ।


















