সোমবার , ১২ জানুয়ারি ২০২৬ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

দৌলতপুরে বিএনপি প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লার বাসভবনে নির্বাচনী আচরণবিধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১২, ২০২৬ ৯:৩৪ পূর্বাহ্ণ


তানভীর আজাদ দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৭৫ কুষ্টিয়া–১ (দৌলতপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লার উদ্যোগে নির্বাচনী আচরণবিধি বিষয়ক এক সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১২ জানুয়ারি, সোমবার দৌলতপুরে তার নিজ বাসভবনে এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনই পারে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে এবং গণতন্ত্রকে শক্তিশালী ভিত্তির উপর দাঁড় করাতে। এ লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আচরণবিধি মেনে চলা সকল নেতাকর্মীর নৈতিক ও রাজনৈতিক দায়িত্ব।

তিনি আরও বলেন, বিএনপি শান্তিপূর্ণ ও শালীন রাজনৈতিক সংস্কৃতিতে বিশ্বাস করে। তাই দলের প্রতিটি পর্যায়ের নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা বা উসকানিতে না জড়িয়ে জনগণের আস্থা অর্জনই হবে আমাদের প্রধান লক্ষ্য।

কর্মশালায় দৌলতপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন—প্রাগপুর, খাস-মথুরাপুর, আদাবাড়িয়া, রামকৃষ্ণপুর ও চিলমারীর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নির্বাচনকালীন আচরণবিধি প্রতিপালন একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অঙ্গীকার। শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করাই হবে জনগণের প্রত্যাশা পূরণের প্রথম শর্ত।

কর্মশালাটি দৌলতপুরে একটি আদর্শ, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে বিএনপির সাংগঠনিক প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে বলে মত দেন উপস্থিত নেতৃবৃন্দ।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

বিএনপিকে ধন্যবাদ জানিয়ে যে আহ্বান পিনাকীর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির প/দত্যাগসহ সাত দ/ফা দাবিতে আ/মরণ অ/নশন শুরুর দুই ঘণ্টা পর খাবার দোকানে বসেছেন জশদ জাকির। তিনি বিশ্ববিদ্যালয় শাখা বি/প্লবী ছাত্র মৈত্রীর সভাপতি।

একযুগে সড়কে ঝরল লক্ষাধিক প্রাণ, আহত দেড় লাখ

সেপ্টেম্বরে এলসি খোলার পরিমাণ বেড়েছে ৭ শতাংশ

জবি দুই শিক্ষককে মারধর করেছে ছাত্রদলের নেতাকর্মীরা

যশোর-১ (শার্শা) আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৭ প্রার্থী

ফকিরহাটে বাসচাপায় অজ্ঞাত পথচারীর মৃত্যু

সাজিদ হত্যার বিচার ও ফ্যাসিস্টমুক্ত শিক্ষক নিয়োগ বোর্ডের দাবি ইবি ছাত্রদলের

গোবিপ্রবি ও প্রাভা হেলথের মধ্যে চুক্তি স্বাক্ষর

ইসরাইলে আটক ফরাসি সংসদ সদস্যরা অনশনে