বুধবার , ১৪ জানুয়ারি ২০২৬ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. ক্যাম্পাস
  6. খেলা
  7. চাকুরী
  8. জাতীয়
  9. প্রবাস
  10. বানিজ্য
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সারাদেশ
  15. সাহিত্য

সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে মাদক ও দেশীয় অস্ত্র সহ ৩জন গ্রেপ্তার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি ১৪, ২০২৬ ২:৫০ অপরাহ্ণ

শেখ জোবায়ের আল জামান, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরায় সেনাবাহিনীর অভিযানে ৪২০ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির অবৈধ ৪ লাখ ১৫ হাজার ২৩০ টাকা, ৬টি দেশীয় অস্ত্র, ১৫টি লাঠি, মোটরসাইকেলসহ ৩জনকে গ্রেপ্তার করা হয়। বুধবার (১৪ জানুয়ারি) ভোর ৪.৩০ টায় গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায় এক অভিযানে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন পলাশপোলের মোঃ আমিনুল সরদারের ছেলে মোঃ ইয়াসিন আরাফাত(২৫), শহরের কামালনগরের আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ রাকিব হোসেন (২০) এবং একই এলাকার মৃত্যু মুকুল হোসেনের ছেলে মোঃ মুরাদ হোসেন (২০)। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত ব্যক্তিদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এক প্রেস নোটে জানানো হয়েছে, ‘অদ্য ১৪ জানুয়ারি ভোর ৪.৩০টায় সাতক্ষীরার পলাশপোল এলাকা হতে কুখ্যাত মাদক ব্যবসায়ী ইয়াসিন আরাফাতকে তার দুই সহযোগীসহ সেনাবাহিনী কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে।’
 প্রেস নোটে আরো বলা হয়েছে, ‘গ্রেপ্তারকৃত ইয়াসিন আরাফাত সাতক্ষীরার আলোচিত প্রধান মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদক চোরাচালান এর অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি জব্দকৃত লাঠি ও দেশীয় অস্ত্র দ্বারা সাতক্ষীরা জেলায় বিভিন্ন ধরনের নাশকতার পরিকল্পনা করছিল।’ বলে প্রেস নোটে জানানো হয়েছে।
প্রেস নোটে বলা হয়েছে, ‘অভিযানের মাধ্যমে অঞ্চলে মাদক দমনে সেনাবাহিনীর দৃঢ় অবস্থান পুনরায় প্রতিফলিত হয়েছে। সেনাবাহিনী সাতক্ষীরা জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান অব্যাহত রাখবে।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান জানান, সেনাবাহিনীর সদস্যরা গ্রেফতার আসামীদের থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

সর্বশেষ - ধর্ম

আপনার জন্য নির্বাচিত

বেশিরভাগ মানুষ আগে স্থানীয় নির্বাচন চেয়েছে: বদিউল আলম মজুমদার

রাজশাহী মোহনপুরে উপজেলা দিবস উদযাপন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

বাংলাদেশ সফর স্থগিত করলো ইতালির প্রধানমন্ত্রী

বাংলাদেশ-ভারত সীমান্তে তিন স্থলবন্দর বন্ধ, একটির কার্যক্রম স্থগিত

চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক মাদক বিরোধী অভিযানে অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার। গ্রেফতার-০১(এক) জন।

হিজাব-নিকাব নিয়ে কটুক্তি: বিএনপি নেতার শাস্তির দাবিতে ইবিতে মানববন্ধন

টঙ্গীতে কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডে চার জনকে আসামি করে মামলা

বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক দাবি পলিটেকনিক শিক্ষাব্যবস্থা ধ্বংসের গভীর ষড়যন্ত্র করছে

এস আলম ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ

ডাকসু’ ও হল সংসদ নির্বাচনে বিজয়ীদের ও নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ- ডা. শফিকুর রহমান